তিন হাফসেঞ্চুরিতে পাকিস্তানের ঝলমলে দিন

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৮

মাসুদ ও সামির পর হাফসেঞ্চুরি উদযাপন করলেন আজহার শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানই পেলেন হাফসেঞ্চুরি। সারাদিনে ৮৯.৪ ওভার খেলে তাদের স্কোরবোর্ডে যোগ হলো ৪ উইকেটে মাত্র ২০২ রান! একবিংশ শতাব্দীতে টেস্ট ক্রিকেটের চমৎকার বিজ্ঞাপণ যেন হয়ে থাকলো আবুধাবি টেস্টের তৃতীয় দিন।

তৃতীয় দিন পাকিস্তান শেষ করেছে ৪ উইকেটে ২৬৬ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে এখনও ১৫৩ রানে পিছিয়ে তারা।

কোনও উইকেট না হারিয়ে ৬৪ রানে শনিবার খেলা শুরু করেছিল পাকিস্তান। শান মাসুদের সঙ্গে সামি আসলামের উদ্বোধনী জুটি ভাঙে ১১৪ রানে। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা সামি হাফসেঞ্চুরি করেন ১২৬ বলে। তবে সপ্তম হাফসেঞ্চুরি করার চার বল পর তাকে ৫১ রানে আউট করেন দিলরুয়ান পেরেরা।

তৃতীয় হাফসেঞ্চুরির পর আরেক ওপেনার মাসুদও বেশিক্ষণ টিকতে পারেননি। রঙ্গনা হেরাথের বলে তিনি আউট হন ৫৯ রানে। তার ১৪৮ বলের ইনিংসে রয়েছে ৬ চার।

৩ রানের ব্যবধানে পাকিস্তান তিন উইকেট হারালে হাল ধরেন আজহার আলী ও আসাদ শফিক। ৭৯ রানের জুটি গড়েন তারা। আসাদও পেয়ে যেতে পারতেন হাফসেঞ্চুরি। কিন্তু হেরাথের বলে তাকে থামতে হয় ৩৯ রানে।

থেমে যাননি আজহার। ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দিনে তিনি পেয়েছেন ২৬তম হাফসেঞ্চুরি। দিন শেষ হলেও ৩২ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৭৪ রানে। বাবর আজমের সঙ্গে তার ৭১ রানের জুটি ভাঙলে দিনের শেষ ঘোষণা করা হয়।

 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান