বিসিবির গঠনতন্ত্র কি বৈধ, প্রশ্ন সাবেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ২১:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ২২:৫৪

সাবের হোসেন চৌধুরী বিসিবির গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সোমবার লা মেরিডিয়ানে বসছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। কয়েকদিন আগে হাইকোর্টের রুল, আইনি লড়াই চললেও এ সভা নিয়ে কোনও বাধা নেই। তারই আগে রবিবার বিকেলে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সমালোচনা করে এক সংবাদ সম্মেলন করলেন সাবের। সেখানেই বিসিবির গঠনতন্ত্র নিয়ে সন্দিহান সাবেক এ কর্মকর্তা।

বোর্ডের গঠনতন্ত্র নিয়ে তিনি বলেছেন, ‘এখানে দুটি প্রশ্ন আমার, বর্তমান বোর্ডের কর্মকর্তারা কি মনে করেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বর্তমানে উনারা যে গঠনতন্ত্র নিয়ে কাজ করছেন, সেটা বৈধ কিনা? আমরা কোনও কমিটি নিয়ে কথা বলছি না, কথা বলছি গঠনতন্ত্র নিয়ে। তাহলে এখানে একটা পরিষ্কার জবাব থাকতে হবে, এটি বৈধ এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আমার হিসেবে রায় তো বলে এটা বৈধ না।’

রুলের বিরুদ্ধে বিসিবির আপিল নিয়ে সাবের আরেকটি প্রশ্ন রেখেছেন, ‘বিসিবি কি সরকারের হস্তক্ষেপ চায়? আদালতের রুল অনুযায়ী, বিসিবি সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদকে নিয়ে বিসিবি আপিল করেছে, তারা কী চায়? আইসিসির গাইডলাইন অনুযায়ী বোর্ড স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। কিন্তু আপিল করে বুঝিয়ে দিলো আসলে তারা কী চায়?’

বার্ষিক সাধারণ সভা বয়কট করার হুমকিও দিলেন সাবের, ‘যদি বলা হতো এটা বৈধ, তাহলে আমি সাধারণ সভায় অংশ নেওয়ার বিষয়টা ভাবতাম। আমি একজন সংসদ সদস্য। আমরা আইন তৈরি করি, প্রণয়ন করি। আইনের প্রতি  আমাদের শ্রদ্ধা একটু বেশি হওয়া উচিত।  এমন একটা এজিএম বা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হব না  যেটাতে পরবর্তীতে একটা ঝুঁকি সৃষ্টি হয় এবং সেটাই হচ্ছে।  আমার এটা ব্যক্তিগত মতামত।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম