সবুজ উইকেটে মোস্তাফিজের স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৭, ১৯:১৯আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:১৯

মোস্তাফিজুর রহমান প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। মাত্র ৯০ রানে অলআউটের লজ্জা পেয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। পচেফস্ট্রুমের ধাক্কা কাটিয়ে ব্লুমফন্টেইনে খেলার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে সন্তুষ্ট মোস্তাফিজুর রহমান। সবুজ উইকেট আশাবাদী করে তুলেছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে।

পচেফস্ট্রুম টেস্টের উইকেট নিয়ে আলোচনা হয়েছে প্রথম দিন থেকে। বোলারদের জন্য চরম হতাশার উইকেটে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে মাত্র এক উইকেট হারিয়ে তুলেছিল ২৯৮ রান। বাংলাদেশ তো বটেই, প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিসও উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। দক্ষিণ আফ্রিকার উইকেট যেমন হয়, সেটা না পাওয়াতেই ছিল তার হতাশা। বাংলাদেশের পেসারদের হতাশা ছিল আরও বেশি। বাউন্সি উইকেটে নিজেদের প্রমাণের সুযোগই পাননি মোস্তাফিজ, তাসকিন আহমেদ কিংবা শফিউল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের উইকেট দেখে খুশি মোস্তাফিজ।

বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কাটার-মাস্টার। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ব্লুমফন্টেইনের পিচ সম্পর্কে। মোস্তাফিজ বলেছেন, ‘পিচ সেভাবে দেখা হয়নি। তবে আগের টেস্টের চেয়ে এই পিচ অনেকটা সবুজ। পেসারদের জন্য ভালো হবে।’ তিনি নিজে অবশ্য উইকেট নিয়ে খুব একটা ভাবেন না। তার ভাবনায় থাকে শুধু দল, ‘উইকেট দেখে খুশি হই, ব্যাপারটা এমন নয়। আবার বল খুব জোরে যাবে এ জন্যও যে খুশি হবো, বিষয়টা এমনও নয়। আমার কাজ কীভাবে ভালো খেলবো, কিংবা কী করলে দলের উপকার হবে, সেটাই।’

পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের তিন পেসারের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজ। প্রথম ইনিংসে এক উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন দুই উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘উইকেটটা ছিল স্লো, আর আমরা ওদের মতো অত জোরেও বোলিং করিনি। আমি শুধু নিজের ভেরিয়েশন আর কাটার নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম।’

/কেআর/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম