তামিমের না খেলাটা বড় ধাক্কা: মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ২১:১৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২১:১৮

তামিমের না খেলাটা বড় ধাক্কা: মুশফিক সাকিব আল হাসান নেই টেস্ট থেকে বিশ্রামে থাকায়। তাতে দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের শক্তি কমে যায় অনেকটাই। এবার তামিম ইকবালকেও হারিয়েছে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে। ইনজুরিতে ছিটকে গেছেন বাংলাদেশি ওপেনার ব্লুমফন্টেইন টেস্ট থেকে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে স্বভাবতই হতাশ অধিনায়ক মুশফিক। তামিমকে একাদশে না পাওয়াকে ‘বড় ধাক্কা’ হিসেবে উল্লেখ করেছেন সংবাদ সম্মেলনে।

দক্ষিণ আফ্রিকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে পায়ের পেশিতে টান খেয়ে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। তাতে প্রথম টেস্টে খেলা নিয়ে শঙ্কা দেখা দিলেও বাংলাদেশি ওপেনার ছিলেন একাদশে। যদিও চোটটা ঠিক না হওয়ায় আবার ফিরে এসেছে। যাতে দ্বিতীয় টেস্টে আর খেলাই হচ্ছে না বাঁহাতি ব্যাটসম্যানের। সাকিবের পর তামিমের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের না থাকাটা স্বভাবতই ভাবাচ্ছে অধিনায়ক মুশফিককে। তামিমের না থাকাকে ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছেন তিনি, ‘যখন একাদশে আপনি দলের সেরা খেলোয়াড়কে পাবেন না, সেটা অবশ্যই দলের জন্য বড় ধাক্কা।’

যদিও তামিমের অভাব ভুলে ভালো করার আশা মুশফিকের, ‘ওকে আমাদের খুব দরকার ছিল, কারণ প্রথম টেস্টটা আমরা বাজেভাবে হেরেছিলাম। তারপরও বলব সময় কারও জন্য থেমে থাকে না। কেউ চোটে পড়লে তাতে তো আর আমাদের কারও হাত নেই।’ সঙ্গে যোগ করলেন, ‘চেষ্টা এটাই থাকবে যাতে আমাদের অন্য খেলোয়াড় যারা আছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়। আর আমাদের যে পরিকল্পনাগুলো আছে, সেগুলো যদি কাজে লাগাতে পারি, বিশেষ করে ব্যাটসম্যানরা, তাহলে নিশ্চয় ভালো কিছুর সম্ভাবনা আছে।’

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম