আশরাফুল-মেহরাবের হাফসেঞ্চুরিতে দারুণ শুরু ঢাকা মেট্রোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৭, ১৯:১২আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৯:৩৫

ঢাকা মেট্রো-চট্টগ্রাম ম্যাচের একটি দৃশ্য জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে ব্যাটসম্যানরা যেমন আলো ছড়িয়েছেন, তেমনি বল হাতে কার্যকরী ভূমিকা রেখেছেন বোলাররা। চট্টগ্রামে দ্বিতীয় স্তরের ম্যাচে দাপট দেখিয়েছেন যেমন ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। দুর্দান্ত ব্যাটিংয়ে হার না মানা হাফসেঞ্চুরি দিন শেষ করেছেন মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন জুনিয়র।

চট্টগ্রামে দ্বিতীয় স্তরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশরাফুল ও মেহরাব। দুজনই হাফসেঞ্চুরি পূরণ করে শেষ করেছেন দিনের খেলা। তাদের ব্যাটে ভর দিয়ে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রোর স্কোর ৩ উইকেটে ২৩৬ রান।

শামসুর রহমান ও সৈকত আলী ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেন ঢাকা মেট্রোকে। শামসুর ৪৬ ও সৈকত ৪৮ রানে আউট হওয়ার পর দলের হাল ধরেন মেহরাব ও আশরাফুল। মেহরাব অপরাজিত আছেন ৭৫ রানে, আর আশরাফুল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৫৪ রান নিয়ে।

প্রথম দিনে চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার ইফতেখার সাজ্জাদ, ৫৮ রানে নিয়েছেন তিনি ২ উইকেট।

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে এই রাউন্ডে মুখোমুখি হয়েছে রাজশাহী-সিলেট। যদিও বগুড়ার আউটফিল্ড খেলার উপযোগী না থাকায় টসই হয়নি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম