সাদমানের শতকে বাংলাদেশ ‘এ’ দলের লিড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৮:১৪আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২২:৪২

সাদমানের সেঞ্চুরি উদযাপন আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকলো বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৬৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। আয়ারল্যান্ডের ২৫৫ রানের জবাবে ৬ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ।

১ উইকেটে ৩৮ রানে বৃহস্পতিবার খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন অপরাজিত সাদমান ২২ ও নাজমুল হোসেন শান্ত ১৫ রানে খেলতে নামেন। আইরিশ বোলারদের শক্ত হাতে দমন করেন তারা। স্টুয়ার্ট থম্পসনের বলে বোল্ড হওয়ার আগে নাজমুল করেন ১৩৫ বলে ৬৯ রান। সাদমানের সঙ্গে অধিনায়কের জুটিটি ছিল ১৩৭ রানের।

আল-আমিন হোসেন রানের খাতা খোলার আগে বিদায় নিলে ইয়াসির আলীর (৩৫) সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান সাদমান। দলের স্কোরবোর্ডে ২৪৩ রান তুলে দিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন এ ওপেনার। এর আগে বাঁহাতি এই ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন। ২১৯ বলে ১৫ চারে ১০৮ রান করেন সাদমান। নুরুল হাসান অপরাজিত হাফসেঞ্চুরিতে দলের লিড বাড়িয়ে নিচ্ছেন। ৫১ রানে অপরাজিত তিনি।

নাথান স্মিথ ও অ্যান্ডি ম্যাকব্রিন দুটি করে উইকেট নেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম