টি-টোয়েন্টি দলে শফিউল-মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ২০:০৫আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২০:০৭

শফিউল ও মুমিনুল মুমিনুল হক সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে। শফিউল ইসলামের সর্বশেষ টি-টোয়েন্টি তারও প্রায় এক বছর আগে। দুজনই অনেক দিন পর ‍সুযোগ পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৪ সদস্যের দলে চমক বলতে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল ও পেসার শফিউলের অন্তর্ভুক্তি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি হবে ২৬ অক্টোবর, ব্লুমফন্টেইনে। ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির ভেন্যু পচেফস্ট্রুম।

টাইগারদের টি-টোয়েন্টি দলে পরিবর্তন এসেছে তিনটি। পরিবর্তন তিনটি অবধারিতই ছিল অবশ্য। গত মার্চে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি মুর্তজা। তাই প্রোটিয়াদের মাটিতে ‘নড়াইল এক্সপ্রেস’কে ছাড়াই টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। ইনজুরির কারণে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের দক্ষিণ আফ্রিকা সফর শেষ। রবিবার তৃতীয় ওয়ানডে শেষে মাশরাফি-তামিম-মোস্তাফিজ ফিরে আসবেন দেশে।

টেস্ট সিরিজে ৭৭ রানের একটি ভালো ইনিংস খেললেও প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পাননি মুমিনুল। সীমিত ওভারের ক্রিকেটে তিনি জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই দেখার। মাশরাফি অবশ্য আগেই বলেছেন, ‘মুমিনুল টেস্টে ভালো করেছে, সেই অভিজ্ঞতা সীমিত ওভারের ক্রিকেটে কাজে লাগবে।’

মোস্তাফিজের ইনজুরি টি-টোয়েন্টি দলের দরজা খুলে দিয়েছে শফিউলের জন্য। চার বছর পর তার সামনে ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম