নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৭, ২২:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২২:২৭

রোহিত-কোহলির জুটিতে লড়াকু স্কোর গড়ে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে আগের তিনটি সিরিজ নির্ধারণী ম্যাচে জিতেছিল ভারত। রবিবারও জিতলো তারাই। যদিও নিউজিল্যান্ড ৩৩৮ রানের লক্ষ্যে নেমে জয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু শেষ দুই ওভারে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পেরে ওঠেনি কিউইরা। কানপুরের গ্রিন পার্কে ৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিশ্চিত করলো ভারত।

বিরাট কোহলি ও রোহিত শর্মার অসাধারন জুটিতে ৬ উইকেটে ৩৩৭ রান করে ভারত। জবাবে কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৩১ রান করে নিউজিল্যান্ড।

সেঞ্চুরি উদযাপন করছেন কোহলি টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ান (১৪) টিম সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন। এরপর রোহিতকেনিয়ে কোহলির অনবদ্য জুটিতে নিউজিল্যান্ডের বোলারদের সময় কেটেছে হতাশায়। ওয়ানডের ইতিহাসে প্রথম জুটি হিসেবে তারা চতুর্থবার দুইশ’ রান পার করেন। দ্বিতীয় উইকেটে তাদের ২৩০ রানই ভিত গড়ে দেয় ভারতকে।

রোহিত সিরিজের প্রথম ও ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি হাঁকান ১০৬ বলে। রেকর্ড জুটি গড়ার পর তিনি ফেরেন ১৪৭ রানে। তার ১৩৮ বলের ইনিংসে রয়েছে ১৮ চার ও ২ ছয়। রোহিতের পর সেঞ্চুরি করেন কোহলিও। দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর তিনি ৩২তম সেঞ্চুরি পান ৯৬ বলে। দলকে ৩০২ রান এনে দিয়ে ৪৭তম ওভারে আউট হন কোহলি। ১০৬ বলে ৯ চার ও ১ ছয়ে ১১৩ রান করেন তিনি।

চাহালের দুই উইকেট ম্যাচে ফিরিয়ে আনে ভারতকে শেষদিকে মহেন্দ্র সিং ধোনি (২৫) ও কেদার যাদব (১৮) কিছু রান যোগ করেন। যাতে ভর করে শেষ পর্যন্ত সাড়ে তিনশ’র কাছাকাছি রান করে স্বাগতিকরা। সাউদির সঙ্গে সমান দুটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও অ্যাডাম মিলনে।

তবে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে শুরুতে ভারতের জয়ের জন্য সেটা যথেষ্ট মনে হয়নি। মার্টিন গাপটিল (১০) দলীয় ৪৪ রানে ফেরার পর কিউইদের সিরিজ জয়ের আশা জাগায় মুনরো ও উইলিয়ামসনের ১০০ ছাড়ানো জুটি। ১০৯ রান করেন তারা দুজনে ক্রিজে থেকে। যদিও যুজবেন্দ্র চাহাল নিজের তিন ওভারে এই দুজনকে ফেরান। মুনরো ৭৫ রানে আউট হন। ৬৪ রানে সাজঘরে ফেরেন উইলিয়ামসন।

ল্যাথামের জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আউট হলেও জয়ের আশা ধরে রাখেন টম ল্যাথাম। রস টেলর ও হেনরি নিকলসের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো দুটি জুটি গড়েন তিনি। টেলরের সঙ্গে ৭৯ ও পঞ্চম উইকেটে নিকলসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন ল্যাথাম। কিন্তু ৪৮তম ওভারের পঞ্চম বলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আউট হতেই সফরকারীদের জয়ের আশা ফিকে হয়ে যায়। ৫২ বলে ৭ চারে ৬৫ রান করেন ল্যাথাম।

শেষ ২ ওভারে ২৫ ও শেষ ওভারে ১৫ রান দরকার ছিল কিউইদের। কিন্তু পারেননি ক্রিজে থাকা কলিন ডি গ্রান্ডহোম ও স্যান্টনার।

যশপ্রীতি বুমরাহ সবচেয়ে বেশি ৩ উইকেট নিয়ে ভারতের সফল বোলার। দুটি পান চাহাল।   

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম