টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ওয়ানডের শীর্ষে ফিরলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ১৫:১০আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:১৭

বিরাট কোহলি মাত্র ১০ দিন আগে এবি ডি ভিলিয়ার্সের কাছে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারান বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রেখে আবার এক নম্বর ব্যাটসম্যান হলেন ভারতের অধিনায়ক। শুধু তাই নয়, রেটিং পয়েন্টে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে ২৮ বছর বয়সী দিল্লির ব্যাটসম্যান করেছেন ২৬৩ রান। সবচেয়ে কম ইনিংস খেলে স্পর্শ করেছেন ৯ হাজার রানের মাইলফলক। এমন সব অর্জনে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৮৯ পয়েন্ট পেয়েছেন কোহলি, কোনও ভারতীয় ব্যাটসম্যানের এটিই সবচেয়ে বেশি।

আইসিসি এক বিজ্ঞপ্তিতে সোমবার জানায়, ‘আগের সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট ১৯৯৮ সালে পেয়েছিলেন শচীন টেন্ডুলকার এবং এবার তাকে টপকে গেলেন কোহলি।’

নিউজিল্যান্ড সিরিজে ১৭৪ রান করে ক্যারিয়ার সেরা ৭৯৯ পয়েন্ট পেয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। যদিও তার অবস্থান আগের মতো ৭ নম্বরে। সর্বশেষ র‌্যাংকিংয়ে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন।

বোলার র‌্যাংকিংয়ে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পেস বোলার হাসান আলী। নিউজিল্যান্ডে সিরিজে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছেন ভারতের ফাস্ট বোলার জশপ্রীত বুমরাহ।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ২-১ এ সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকাকে টপকে এক নম্বরে উঠতে পারেনি। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রোটিয়ারা, দুই পয়েন্ট পেছনে ভারত। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম