অভিযোগ নয়, তদন্তের কাজে সামিকে ডেকেছিল পিসিবি

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫

অভিযোগ নয়, তদন্তের কাজে সামিকে ডেকেছিল পিসিবি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্পট ফিক্সিং নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। তদন্ত এখনও শেষ হয়নি। শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে পিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট। শুক্রবার তারা ডেকেছিল পেসার মোহাম্মদ সামিকে। খবর রটে যায়, তার বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ! তবে বোর্ডের আইনজীবী সালমান নাসির নিশ্চিত করেছেন, কেবল তদন্তের স্বার্থে ডাকা হয়েছে ইসলামাবাদ ইউনাইটেডের পেসারকে।

সামির বিরুদ্ধে অভিযোগ থাকলে কারণ দর্শানো নোটিশ আগে পাঠানো হতো জানান এই আইনজীবী। তদন্তের অংশ হিসেবে বোর্ড তাকে তলব করেছিল। কোনও ধরনের অভিযোগ নেই তার বিরুদ্ধে।

সামির সঙ্গে আলাপ শেষে নাসির বলেছেন, ‘দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের অংশ হিসেবে সামিকে তলব করা হয়েছিল। তাকে কিছু প্রশ্ন করা হয়েছে এবং তিনিও তথ্য দিয়েছেন। এখন তিনি লিগ খেলতে পারবেন। সামির তথ্য পর্যবেক্ষণ শেষে দুর্নীতিবিরোধী ইউনিট প্রধান নিশ্চিত করবেন তদন্তের জন্য তাকে আর ডাকা হবে কিনা।’

তৃতীয় পিএসএলের জন্য ইসলামাবাদ ইউনাইটেড রেখে দিয়েছে সামিকে। সর্বশেষ রাজশাহী কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছেন পাকিস্তানি পেসার। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান