টিম শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবদের জয়

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:০৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:০৭

টিম শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবদের জয় বোলিং করেননি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নামারও সুযোগ হয়নি তার। শনিবার টি-টেন লিগে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার অবশ্য জয় নিয়ে। ডাকওয়ার্থ-লুইস মেথডে টিম শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে সাকিবের কেরালা কিংস। টিম শ্রীলঙ্কা ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১১২ রান। জবাবে বৃষ্টি নামায় কেরেলার লক্ষ্য ঠিক হয় ৮ ওভারে ৯১, যা ১১ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে টপকে যায় সাকিবরা।

টিম শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ২৪ বলের ইনিংসে তিনি মেরেছেন ৪টি চার ও একটি ছক্কা। ভানুকা রাজাপাকশে করেন ১৬ বলে ২৬ রান। আর রামিথ রাম্বুকেলা ৬ বলে অপরাজিত ছিলেন ২০ রানে। তাদের এই ইনিংসে টিম শ্রীলঙ্কা স্কোরে জমা করে ১১৩ রান।

যদিও বৃষ্টি নামলে কেরালার লক্ষ্য ঠিক হয় ৮ ওভারে ৯১। ক্যারিবিয়ান ঝড়ে সেটা টপকে যেতে কোনও অসুবিধাই হয়নি সাকিবের দলের। ওপেনিংয়ে নেমে চ্যাডউইক ওয়াল্টন ২১ বলে করেন ৪৭ রান। তার চেয়েও ভয়ঙ্কর ছিলেন কিয়েরন পোলার্ড। হার্ডহিটার এই ব্যাটসম্যান ১২ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। টর্নেডো ইনিংসটি তিনি সাজিয়েছেন ৬ ছক্কায়। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম