ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার সিরিজের প্রাথমিক দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৫

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার সিরিজের প্রাথমিক দল ঘোষণা জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মাশরাফি মুর্তজাদের ক্যাম্প, যেখানে প্রস্তুতি নেবে ৩২ জন। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং পরে লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে শনিবার প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে তিন নতুন মুখ- মেহেদী হাসান, নাজমুল ইসলাম ও সাদমান ইসলাম।

মেহেদী হাসান গেলো বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দারুণ বল করেছেন। শুধু তাই নয়, শনিবার শেষ হওয়ার জাতীয় লিগের শেষ রাউন্ডে ১৭৭ রানের ইনিংস খেলেছেন। পুরো লিগেই তার ব্যাট হেসেছে। দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে এই লিগে ৫০১ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান তিনি। অন্যদিকে বিপিএলে দশ ম্যাচে নিয়েছিলেন ১০টি উইকেট।

রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএল মাতিয়েছেন নাজমুল ইসলাম অপু। তার স্পিনে রংপুর সাফল্য পেয়েছে নিয়মিতই। ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে দারুণ ছন্দে ছিলেন ২৬ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার।

এছাড়া ঢাকা ডায়নামাইটসের আবু হায়দার রনি, খুলনা টাইটানসের আবু জায়েদ রাহি ও আরিফুল হক অনেকদিন পর জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়েছেন। হায়দার ও জায়েদ বিপিএলের পঞ্চম আসরের সেরা পাঁচ বোলারদের দুইজন। অন্যদিকে খুলনার স্থানীয়দের মধ্যে আরিফুল বিস্ফোরক ব্যাটিং করে কয়েকটি ম্যাচ জেতাতে অবদান রাখেন।

২০১০ সালের পর প্রথমবার বাংলাদেশের মাটিতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। দিবারাত্রির এই সিরিজে প্রতিটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের সপ্তাহে চূড়ান্ত একাদশ ঘোষণা করবে বিসিবি। ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এই তিন জাতির লড়াই। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে প্রতিটি দলই একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে লড়বে ২৭ জানুয়ারি।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা চলে যাবে চট্টগ্রামে। ৩১ জানুয়ারি সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুরেই ১৫ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

৩২ জনের প্রাথমিক দল

তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, লিটন কুমার, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান