শ্রীলঙ্কা বধের ৭ জনকে ছাড়াই বাংলাদেশে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ২১:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:৫৬

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে গত জুলাইয়ে অনভিজ্ঞ একটি দল নিয়েই ইতিহাস গড়েছিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার জিতেছিল ওয়ানডে সিরিজ। এবার তিন জাতির সিরিজে একই প্রতিপক্ষকে বাংলাদেশের মাটিতে লড়বে তারা। কিন্তু বিস্ময়কর ব্যাপার, ওই দলের ৭ জনই নেই সিরিজের চূড়ান্ত দলে!

গত বছর গ্রায়েম ক্রেমারের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ এ ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। ওটাই ছিল তাদের শেষ ওয়ানডে সিরিজ। দুর্দান্ত ওই জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা আগামী ১০ জানুয়ারি বাংলাদেশের বিমান ধরবে। কিন্তু ওই দলের রায়ান বুর্ল, চামু চিভাভা, কার্ল মুম্বা, তারিসাই মুসাকান্ডা, রিচার্ড এনগার্ভা, ডোনাল্ড তিরিপানো ও শন উইলিয়ামস নেই।

ত্রিদেশীয় এই সিরিজের জন্য ঘোষিত দলে দুটি নতুন মুখ রেখেছে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার খেলার স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ব্রেন্ডন মাভুতা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে।

মাভুতা মাত্র একটি লিস্ট ‘এ’ খেলেছেন, মারে দুটি। তারপরও জিম্বাবুয়ে অ্যাকাডেমি থেকে উদীয়মান খেলোয়াড় হিসেবে তাদের জায়গা করে দেওয়া হচ্ছে জাতীয় দলে। মাভুতা ও মারে দুজনই সম্প্রতি ‘এ’ দলে খেলেছেন এবং ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজর কেড়েছেন।

গত ডিসেম্বরে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ব্লেসিং মুজারাবানি প্রথমবার সুযোগ পাচ্ছেন ৫০ ওভারের ক্রিকেট খেলার। ১৫ জনের দলে আছেন তিনি।

অনভিজ্ঞ দলে ভারসাম্য আনতে দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিস। কোলপাক চুক্তি অনুযায়ী স্বেচ্ছায় দেশের ক্রিকেট ছেড়ে কাউন্টি খেলার পর এই প্রথম ওয়ানডে জার্সি পরবেন তারা দুজন।

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিজে মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, তেন্দাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস এমপোফু, তেন্দাই চাতারা ও কাইল জার্ভিস। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম