আগামী শনিবার বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা জিম্বাবুয়ের। কিন্তু ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে দলের ঢাকায় আসার থাকার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, জিম্বাবুয়ের ক্রিকেটাররা ঢাকায় আসবেন শুক্রবার। তা-ও সবাই নয়, পাঁচ জনের প্রথম দল আসবে শুক্রবার বিকেল পাঁচটায়।
তাই প্রস্তুতি ম্যাচকে ঘিরে এখন অনিশ্চয়তা। ম্যাচটির বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে।
প্রস্তুতি ম্যাচ বাতিল হলে ক্ষতি হবে বাংলাদেশের চার ক্রিকেটারের। এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিঠুন সুযোগ পেয়েছেন ত্রিদেশীয় সিরিজের দলে। জিম্বাবুয়ে ম্যাচ তাই তাদের সামনে প্রস্তুতির দারুণ সুযোগ।
বিসিবি একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, আরিফুল হক, মেহেদী হাসান, ইমরান আলী, ইবাদত হোসেন, খালিদ হাসান ও তানবীর হায়দার।
জিম্বাবুয়ে: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিজে মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, তেন্দাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস এমপোফু, তেন্দাই চাতারা ও কাইল জার্ভিস।








