মোহামেডানে সাকিব, শাইনপুকুরে মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১১:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১২:০২

মোহামেডানে সাকিব, শাইনপুকুরে মাশরাফি ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে মোহামেডানে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আর মাশরাফি বিন মুর্তজা খেলবেন প্রথম বিভাগ থেকে ওঠে আসা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে। গত আসরে রূপগঞ্জের হয়ে খেলেছিলেন মাশরাফি।

সাকিব-মাশরাফি ছাড়াও আইকন খেলোয়াড়দের মধ্যে মুশফিককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তামিমকে দলে নিয়েছে খেলাঘর ক্রীড়া চক্র। টেস্টের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

শনিবার স্থানীয় এক হোটেলে প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠানে ক্লাবগুলো দলে নিচ্ছে খেলোয়াড়দের। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের জমজমাট আসর। ইতিমধ্যে দুটি রাউন্ডে দলগুলো দুজন করে ক্রিকেটার দলে ভিড়িয়েছে।

১২ আইকন খেলোয়াড়কে ১২টি ক্লাব প্লেয়ারস ড্রাফটের মাধ্যমে দলে নেবে। আইকন খেলোয়াড়রা হলেন- মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম