ব্যাটিং নিয়ে এখনও শ্রীলঙ্কার দুশ্চিন্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ২১:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২১:৫৭

টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ উপুল থারাঙ্গা ১৭ রান করেই বোল্ড ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তবে ৩১ বল হাতে রেখে জিতলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা দূর হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্ডিমাল।

ইনজুরিতে পড়া অ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায় নেতৃত্ব পাওয়া চান্ডিমাল সংবাদ সম্মেলনে  বললেন, ‘আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আমাদের হাতে তিন দিন সময় আছে। এখন ব্যাটিং নিয়েই আমাদের সবচেয়ে দুশ্চিন্তা। আমাদের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। তবে আমার বিশ্বাস, তারা শুরুটা ভালো করতে পারলে আমরা বড় স্কোর গড়তে পারবো।’

টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। এই জয় তাই আনন্দের চেয়ে স্বস্তিই বেশি দিচ্ছে চান্ডিমালকে, ‘প্রথম দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো খুব কঠিন ছিল আমাদের জন্য। সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, তার সুফলও পেয়েছি আমরা।’ যদিও বোনাস পয়েন্ট সহ জিততে না পেরে কিছুটা আক্ষেপ তার কণ্ঠে, ‘ওদের ইনিংস শেষে বোনাস পয়েন্ট নিয়ে জয়ের পরিকল্পনা করেছিলাম আমরা। কিন্তু ২৫ ওভারের পর ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে, যে কারণে পরিকল্পনায় বদল করতে হয়েছে। শেষ পর্যন্ত জয়টাই বড় ব্যাপার।’

৩৩ রানে চার উইকেট নেওয়ার পর ৩৯ রানে অপরাজিত থাকা থিসারা পেরেরার প্রশংসাও করলেন চান্ডিমাল, ‘পেরেরা অভিজ্ঞ খেলোয়াড়, সে ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকায় তার দায়িত্ব ভালোভাবে পালন করছে। ম্যাথুজের অনুপস্থিতিতে তার কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করে দল। আমরা পেরেরার পারফরম্যান্সে দারুণ খুশি।’

সবশেষে চন্ডিকা হাথুরুসিংহের কোচিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বললেন, ‘হাথুরুসিংহের সঙ্গে কাজ করা আনন্দদায়ক, ক্রিকেটে তার অসাধারণ জ্ঞান। তিনি আমাদের দলের সম্পদ। আমি নিশ্চিত, ভবিষ্যতে তার অধীনে শ্রীলঙ্কা অনেক ভালো দল হয়ে উঠবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম