বাংলাদেশকে স্বস্তিতে থাকতে দিলেন না ধনঞ্জয়া-কুশল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫১

কুশল ও ধনঞ্জয়ার জুটি বাংলাদেশকে ভালো থাকতে দেয়নি স্পিন স্বর্গে সফল হলো না বাংলাদেশের বোলাররা। অবশ্য শুরুটা হয়েছিল অফস্পিনার মেহেদী হাসান মিরাজের উল্লাসে। কিন্তু সেটা বেশিক্ষণ থাকেনি। ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের জুটি ভাঙতে পারেননি তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মিরাজের স্পিন আক্রমণ। তাদের ১৮৭ রানের জুটিতে বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টে ১ উইকেটে ১৮৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।

প্রায় দুইশ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ধনঞ্জয়া করেছেন সেঞ্চুরি, হাফসেঞ্চুরি পান কুশল। ১০৪ রানে অপরাজিত ধনঞ্জয়া। কুশল খেলছেন ৮৩ রানে।
শ্রীলঙ্কা রানের খাতা খোলার আগেই হারায় প্রথম উইকেট।  বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাব দিতে গিয়ে ইনিংসের তৃতীয় ওভারে হোঁচট খায় শ্রীলঙ্কা। মিরাজ তার প্রথম ওভারের তৃতীয় বলে দিমুথ করুনারত্নেকে ইমরুল কায়েসের ক্যাচ বানান। দুই ওভার পরই দ্বিতীয় উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু মোস্তাফিজুর রহমানের ওভারে মেন্ডিসের ব্যাট ছুঁয়ে বল ইমরুল কায়েসের হাত ফসকে যায়। মাত্র ৪ রানে জীবন পাওয়া কুশল ৯১ বলে করেন ফিফটি, চতুর্থ সেঞ্চুরি হাতছানি দিচ্ছে তাকে।

ধনঞ্জয়ার সেঞ্চুরি উদযাপন তবে ধনঞ্জয়া টানা দ্বিতীয় সেঞ্চুরি পান দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে। ১২২ বলে ১৫ চারে ১০০ করেছেন এই ব্যাটসম্যান। এই জুটি ভাঙতে তিনবার রিভিউ নিয়েও সফল হননি তাইজুল ইসলাম।
এর আগে ৪ উইকেটে ৩৭৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি করতে পারেননি ১৭৫ রানে অপরাজিত থেকে খেলতে নামা মুমিনুল হক। ১৭৬ রানে তাকে এদিনের প্রথম শিকার বানান রঙ্গনা হেরাথ। তবে মাহমুদউল্লাহ অধিনায়কোচিত ইনিংস খেলে দলের স্কোর ৫০০ পার করেন।
৮৩ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে মিরাজ ২০ ও সানজামুল ইসলাম ২৪ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন দ্বিতীয় দিন। তারা অলআউট হয় ৫১৩ রানে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান