স্কুল শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৯

স্কুল শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও স্কুল শিক্ষার্থীদের বিনা টিকেটে খেলা দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ –শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি দেখতে টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে স্কুল শিক্ষার্থীরা। তবে তাদের স্কুলের পোশাক পরে আসতে হবে, আর সঙ্গে রাখতে স্কুলের আইডি কার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্টের প্রতিদিন স্কুলের ছাত্র-ছাত্রীরা বিনা টিকিটে খেলা দেখতে পারবে। আগ্রহী স্কুল শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরে আসার পাশাপাশি স্কুলের আইডি কার্ড সঙ্গে আনতে হবে।’

বিনা টিকিটে খেলা দেখতে আগ্রহী শিক্ষার্থীরা শুধু পাঁচ নম্বর গেট ব্যবহার করে সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান