বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই গুনারত্নে

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই গুনারত্নে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আরেকটি ধাক্কা খেলো শ্রীলঙ্কা। আসেলা গুনারত্নেকে দলে পাচ্ছে না তারা।

১২টি টি-টোয়েন্টি খেলা গুনারত্নে ছিলেন মিডল অর্ডারের নির্ভরশীল ব্যাটসম্যান। তাকে ছাড়া বৃহস্পতিবার বিকেলে শুরু হচ্ছে শ্রীলঙ্কার লড়াই। এদিন সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে গুনারত্নের ছিটকে যাওয়ার খবর জানায় দেশটির ক্রিকেট বোর্ড।

শুধু ব্যাটিং নয়, বলও করেন তিনি। ২০ ওভারের খেলায় তিনি নিয়েছেন ৫ উইকেট। দুই ম্যাচের সিরিজের একাদশে নিশ্চিত ছিল তার খেলা। কিন্তু ফিল্ডিং ড্রিলের সময় চোটে পড়েন তিনি। ডাইভ দেওয়ার সময় তার ডান বাহুতে আঘাত লাগে।

যখন শ্রীলঙ্কা বাংলাদেশের মুখোমুখি হবে, ঠিক তখন দেশের বিমান ধরবেন গুনারত্নে। শ্রীলঙ্কায় তার এমআরআই স্ক্যান শেষে পাঠানো হবে পুনর্বাসনে। ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে পাঠানো হবে না। অর্থাৎ, শ্রীলঙ্কার নির্বাচিত ১৫ দল কমে হলো ১৪ জনের।

এর আগে শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে থাকার মাঝেই ইনজুরিতে বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেট

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম