বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩১

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন সাকিব। ফাইল ছবি-বিসিবি গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। আগামী মাসে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার নিদাহাস  ট্রফির দলে থাকলেও পুরো সেরে ওঠেননি। তাই চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।  

সাকিবের থাইল্যান্ডে যাওয়ার তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘গতকাল (সোমবার) রাতে সাকিব থাইল্যান্ডে গেছে। আজ দুজন অর্থোপেডিক বিশেষজ্ঞর সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট আছে। তাদের মতামত জেনে সে ফিরে আসবে। আশা করি, আগামী ৪ মার্চ দলের সঙ্গে সাকিব শ্রীলঙ্কায় যেতে পারবে।’

ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারছেন না সাকিব।  ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ার পর ব্যাট করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন ‘দর্শক’।

৬ মার্চ শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে। ডাবল লিগ পদ্ধতির এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ১৮ মার্চ। প্রতিযোগিতার সব ম্যাচ হবে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান