আফগানদের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠলো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ২০:৩৪আপডেট : ০১ মার্চ ২০১৮, ২০:৪৮

মিলারের বোলিংয়ে জিতলো উইন্ডিজ বিশ্বকাপে ওঠার জন্য বাছাইপর্ব খেলতে হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু এর প্রস্তুতিতে প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল তারা। শেষ প্রস্তুতি ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে মাত্র ১১৫ রানে অলআউট হয় জেসন হোল্ডাররা। কিন্তু নিকিতা মিলারের স্পিনে ৩২ রানের জয়ে ধাক্কা কাটিয়ে উঠলো তারা।

হারারেতে ফিল্ডিং নিয়ে ইমরান হায়দারের লেগব্রেকে আমিরাত দারুণ শুরু করে। প্রথম চার ব্যাটসম্যান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। সর্বোচ্চ ২০ রান করেন শিমরন হেটমায়ার। মাত্র ৩৩.৪ ওভারে অলআউট হয় তারা।

হায়দার সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে পান মোহাম্মদ নাভীদ, রোহান মুস্তফা ও আহমেদ রেজা।

পুঁজি অল্প হলেও বোলিং দিয়ে ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে নেয় ক্যারিবিয়ানরা। নিকিতা ১০ ওভারে ২০ রান দিয়ে নেন ৫ উইকেট। ২৯ ওভারে ৮৩ রানে অলআউট আমিরাত। সর্বোচ্চ ১৪ রান করেন আদনান মুফতি।

বাছাইয়ের প্রথম ম্যাচে ৩ মার্চ ‘এ’ গ্রুপে এই আরব আমিরাতের বিপক্ষেই খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আগামী ৪ মার্চ নেপালের বিপক্ষে মূল বাছাইয়ে নামার আগে প্রস্তুতি সারলো একটি ম্যাচ খেলেই, যেখানে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিম্বাবুয়ে জিতেছে ৫ উইকেটে।

বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মনরিয়ার (৫৮) হাফসেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ১৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। চিসোরা, সিকান্দার রাজা ও মুজারাবানি দুটি করে উইকেট নেন জিম্বাবুয়ের পক্ষে।

জবাবে হ্যামিলটন মাসাকাদজা (৫৪) ও ব্রেন্ডন টেলরের (৫২) ব্যাটে ৪০.৩ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে জিম্বাবুয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম