পিএসএলে প্রথমবার ব্যাট হাতে মাহমুদউল্লাহর ১৫ রান

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ১৮:৪৯আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২০:৩২

মাত্র ১৫ রানে আউট মাহমুদউল্লাহ পাকিস্তান সুপার লিগে দ্বিতীয়বার একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। শনিবার মুলতান সুলতানসের বিপক্ষে কোয়েটা গ্লাডিয়েটরস টস হেরে আগে ব্যাট করতে নামলে ব্যাটিংয়ে সুযোগ হয় তার। কিন্তু ব্যক্তিগত ইনিংসটা লম্বা করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

৬৯ রানের মধ্যে কোয়েটা চার উইকেট হারালে ব্যাট করতে নামেন মাহমুদউল্লাহ। অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে মাত্র ২৩ রানের জুটি গড়েন তিনি। ১৩ বলে তার ১৫ রানের ইনিংসে ছিল কেবল একটি ছয়।

১৩তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ ইরফানের বাড়তি বাউন্সে উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ।

এর আগে বুধবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচে কোয়েটার একাদশে প্রথমবার জায়গা হয় মাহমুদউল্লাহর। প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা বাংলাদেশি অলরাউন্ডার একাদশে জায়গা পেলেও নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। অধিনায়ক সরফরাজ বোলিংয়ে তাকে প্রয়োজন মনে করেননি। আর ব্যাটিংয়ে নামার সুযোগটাই হয়নি মাহমুদউল্লাহর, তার আগেই সহজ লক্ষ্য পেরিয়ে যায় কোয়েটা।

তারপর পেশাওয়ার জালমির বিপক্ষে কোয়েটার চতুর্থ ম্যাচের একাদশ থেকে আবার বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশি অলরাউন্ডারের দ্বিতীয় ম্যাচে কোয়েটা ইমরান তাহিরের হ্যাটট্রিকে মাত্র ১৫.৪ ওভারে ১০২ রানে অলআউট হয়।  সরফরাজ সর্বোচ্চ ৩০ রান করেন। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০৮ রান করে মুলতান। তাদের ৯ উইকেটের জয়ে কুমার সাঙ্গাকারা ৪৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম