এপ্রিলেই নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ২২:৫৮আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২২:৫৯

নাজমুল হাসান প্রধান কোচ ছাড়াই চলছে বাংলাদেশ দলের কার্যক্রম। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ‘খোঁজাখুঁজি’ পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এপ্রিলেই নাকি নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা সফরের পর পদত্যাগ করা হাথুরুসিংহের উত্তরসূরি খুঁজতে মাঝে সাক্ষাৎকারও নিয়েছে বিসিবি। যদিও ঘরের মাঠে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে হয়েছে কোচ ছাড়াই। এমনকি শ্রীলঙ্কায় চলমান নিদাহাস ট্রফিতেও বাংলাদেশ গেছে ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের অধীনে। তবে খুব বেশি দিন আর কোচহীন থাকতে হচ্ছে না টাইগারদের। শ্রীলঙ্কায় তেমন ঘোষণাই দিয়েছেন পাপন।

বুধবার কলম্বোয় সংবাদমাধ্যমকে কোচ নিয়োগ প্রসঙ্গে বিসিবি প্রধান বলেছেন, ‘প্রধান কোচের ব্যাপারে সব ঠিকঠাক হয়ে গেছে। এপ্রিলের যে কোনও সময়ে কাজে যোগ দেবেন, সেটা প্রথম সপ্তাহেও হতে পারে।’ কে হতে যাচ্ছেন মাশরাফি-সাকিবদের নতুন কোচ? সেটা অবশ্য গোপনই রাখলেন নাজমুল, ‘এই মুহূর্তে এটুকুই বলতে চাই।’ তবে নিশ্চিত করেছেন, নতুন কোচের প্রোফাইল ‘বেশ ভারী’।

কোচহীন বাংলাদেশের পারফরম্যান্স মোটেও সুবিধার নয়। ঘরের মাঠেও টাইগাররা হেরেছে বাজেভাবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এই লঙ্কানদের বিপক্ষেই টেস্ট ও টি-টোয়েন্টিতে হার মানে স্বাগতিকরা।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান