তামিমকে ছাড়াই ফাইনালে পেশাওয়ার

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৮, ০১:৩০আপডেট : ২২ মার্চ ২০১৮, ০১:৩১

পেশাওয়ার জালমির জয়ের নায়ক কামরান আকমল ২৭ বলে করেছেন ৭৭ রান হাঁটুর চোটে খেলা হয়নি তামিম ইকবালের। বাংলাদেশি ওপেনারকে ছাড়াই তাই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালের মিশনে নেমেছিল তার দল পেশাওয়ার জালমি। জয়ও পেয়েছে। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিমের পেশাওয়ার।

বৃষ্টির কারণে ১৬ ওভারে নেমে আসা ম্যাচে কামরান আকমালের ঝড়ে পেশাওয়ার স্কোরে জমা করে ৭ উইকেটে ১৭০ রান।  কামরান মাত্র ২৭ বলে ৫ চার ও ৮ ছক্কায় খেলেন ৭৭ রানের টর্নেডো ইনিংস। তার সঙ্গে আন্দ্রে ফ্লেচার ৩০ বলে করেন ৩৪ রান, আর অধিনায়ক ড্যারেন সামির ব্যাট থেকে আসে ১২ বলে ২৩ রান।

কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে করাচি শুরুতেই হারায় মুক্তার আহমেদের (১) উইকেট। তবে আরেক ওপেনার জো ডেনলি ও বাবর আজমের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে তারা। কিন্তু ডেনলির ৪৬ বলে হার না মানা ৭৯ ও বাবরের ৪৫ বলে খেলা ৬৩ রানের ইনিংস দুটি পারেনি করাচিকে জেতাতে। নির্ধারিত ১৬ ওভারে মোহাম্মদ আমিররা করতে পারে ২ উইকেটে ১৫৭ রান।

তাতে ১৩ রানের জয়ে পিএসএলের এবারের আসরের ফাইনাল নিশ্চিত করে পেশাওয়ার। শিরোপা নির্ধারণী ম্যাচে রবিবার তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। ওই ম্যাচে খেলার সম্ভাবনা আছে তামিমের। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম