সৌম্য ঝড়ও ঠেকাতে পারেনি অগ্রণী ব্যাংকের অবনমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৯:০৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৯:০৩

১৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেও ব্যর্থ সৌম্য সরকার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রেকর্ড গড়া ইনিংস খেলেও দলকে অবনমনের হাত থেকে বাঁচাতে পারেননি সৌম্য সরকার। ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে অগ্রণী ব্যাংকের জয় ছিনিয়ে নেয় ব্রাদার্সের নাজমুস সাদাত। ব্রাদার্সের ৪ উইকেটের জয়ে কলাবাগানের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে অবনমনে প্রথমবার প্রিমিয়ার লিগ খেলা অগ্রণী ব্যাংক।

বুধবার বিকেএসপিতে ১৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সৌম্য। ১২৭ বলে ৯ চার ও ১১ ছক্কায় সাজিয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। সৌম্যর তাণ্ডবে অভিজ্ঞ অলক কাপালিও ভড়কে যান। তার এক ওভারে সৌম্য হাঁকান হ্যাটট্রিক ছক্কা!

এতদিন সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি মাশরাফির দখলে। ২০১৬ সালে কলাবাগানের জার্সিতে শেখ জামালের বিপক্ষে ১১ ছক্কার ৫১ বলে করেছিলেন ১০৪ রান। বুধবার মাশরাফির এই ছক্কার রেকর্ডে ভাগ বসালেন সৌম্য। তার ১৫৪ রানের ইনিংসের ওপর ভর করে অগ্রণী ব্যাংক ৩৩৪ রানের পাহাড় গড়ে। ঋষি দেওয়ান ৬৫ বলে করেন ৮০ রান।

ব্রাদার্সের বোলারদের মধ্যে সোহরাওয়ার্দী শুভ ও সাখওয়াত হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন।

৩৩৫ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্স শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। মাত্র ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে পায় ৯৫ রান। দলীয় ১২১ রানে ওপেনিং জুটি ভাঙার পরও রান তোলার গতি সচল ছিল ব্রাদার্সের। মিজানুর ৬২ রানে ফিরে যাওয়ার পর জুনায়েদ ও মাইশুকুর মিলে দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন।

জুনায়েদের সঙ্গে মাইশুকুরও মিস করেছেন সেঞ্চুরি। জুনায়েদ ৭৭ বলে ৮৩ ও মাইশুকুর ৯৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন। এরপর দেবব্রত দাস ৬২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যান। তবে দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পর শেষ ওভারের ছড়ায় তুমুল উত্তেজনা। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। নাজমুস সাদাত বাউন্ডারি মেরে ব্রাদার্সকে শুধু জেতালেনই না, অবনমন থেকে উদ্ধার করলেন ব্রাদার্সকে।

অগ্রণী ব্যাংকের ঋষি দেওয়ান সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া ইসলামুল আহসান, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম