পাকিস্তান-অস্ট্রেলিয়াকে নিয়ে জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ২০:৫০আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২০:৫০

জিম্বাবুয়ে ক্রিকেট দল সামনের বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। এই ব্যর্থতার দায়ে কোচিং স্টাফের সবাইকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। দলকে নতুন করে সাজানোর পরিকল্পনার প্রথম ধাপে আফ্রিকার দেশটি আতিথ্য দেবে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে।

জিম্বাবুয়েতেই বসেছিল ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব। এই প্রতিযোগিতা থেকে সেরা দুই দল যোগ দিয়েছে সরাসরি ইংল্যান্ডের বিশ্বকাপে নাম লেখানো আট দলের সঙ্গে। শুরুটা দুর্দান্ত করলেও সুপার সিক্সে খেই হারায় জিম্বাবুয়ে। তাদের হতাশ করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে নাম লেখায় আফগানিস্তান।

বিশাল এই ধাক্কা কাটিয়ে ওঠার প্রথম মিশনে ঘরের মাঠে বড় পরীক্ষায় নামতে যাচ্ছে জিম্বাবুয়ে। সামনের জুলাইয়ে তারা আতিথ্য দেবে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। সফরকারী দুই দলের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফ্রিকান দেশটি। এরপর পাকিস্তানের বিপক্ষে নামবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। সফরকারী দুই দলের বিপক্ষে কোনও টেস্ট খেলবে না জিম্বাবুয়ে।

যদিও আইসিসির এফটিপিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলার কথা ছিল তাদের। কিন্তু নতুন করে দল সাজানোর পরিকল্পনায় টেস্ট খেলতে আগ্রহী নয় জেডসি। নিজেদের গুছিয়ে নিয়েই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে নামতে চায় তারা। ঘুরে দাঁড়ানোর মিশনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তারা।

বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য ফেভারিট ছিল জিম্বাবুয়ে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ায় সুযোগ নষ্ট করে তারা। এই ব্যর্থতায় আফ্রিকান দেশটির ক্রিকেট বোর্ড বরখাস্ত করেছে প্রধান কোচ হিথ স্ট্রিকের সঙ্গে কোচিং স্টাফের বাকিদের। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান