শিখবে সবাইকে হারিয়ে ক্রিটেক চ্যাম্পিয়ন ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ২০:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২১:১১

বিজয়ী দলকে পুরস্কার তুলে দিচ্ছেন খালেদ মাহমুদ ক্রিটেক ক্রিকেটে দুর্দান্ত জয়ে শিরোপা জিতেছে ওয়ালটন। শুক্রবার ফাইনালে তারা শিখবে সবাইকে হারায় ১২৯ রানে। প্রতিযোগিতাটির অনলাইন পার্টনার ‘বাংলা ট্রিবিউন’।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শিখবে সবাই। ওয়ালটনের দুই ওপেনিং ব্যাটসম্যান সাহেলের ৬৮ ও জুয়েলের ৪৫ রানে তারা নির্ধারিত ১০ ওভারে করে ৭ উইকেটে ১৭১ রান। শিখবে সবাইয়ের পক্ষে রেজা নেন ২ উইকেট। 

বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়ালটনের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায় টিম শিখবে সবাই। ওয়ালটনের বোলার জনি মাত্র ৮ রানে নেন ৫ উইকেট। 

ম্যাচসেরা ও সিরিজসেরার দুটি পুরস্কার পেয়েছে চ্যাম্পিয়ন দলের জনি সোম ও সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হেড কোচ খালেদ মাহমুদ সুজন ওয়ালটনকে ট্রফি তুলে দেন। সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও বি-ট্রাক টেকনোলজিসের চিফ কমার্শিয়াল অফিসার আবদুল মাবুদ এবং শিখবে সবাইয়ের চিফ অপারেটিং অফিসার রিফাত এম হক।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান