বাটলার-বেসের ফিফটিতে ইংল্যান্ডের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৮, ০১:৩৬আপডেট : ২৭ মে ২০১৮, ০১:৪১

বাটলার ও বেসের জুটিতে মান বাঁচল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তবে জস বাটলার ও ডোমিনিক বেসের ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে প্রতিরোধ গড়েছে তারা।

তাতে লিড নিলেও হারের শঙ্কা কাটাতে পারেনি ইংল্যান্ড। ৪ উইকেট হাতে রেখে ৫৬ রানে দ্বিতীয় ইনিংসে এগিয়ে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ১৮৪ রান ইংল্যান্ডকে অলআউট করার পর পাকিস্তান করে ৩৬৩ রান। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ইংলিশরা করে ৬ উইকেটে ২৩৫ রান।

৮ উইকেটে ৩৫০ রানে শনিবারের খেলা শুরু করেছিল পাকিস্তান। ১৩ রান করতেই বাকি দুই উইকেট হারায় তারা।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন বেন স্টোকস ও জিমি অ্যান্ডারসন। দুটি পান মার্ক উড।

বেশ বড় লিড নিয়ে পাকিস্তানের বোলাররা ১১০ রানের মধ্যে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেন। তবে বাটলার ও বেসের অপরাজিত ১২৫ রানের জুটিতে শুরুর এই লজ্জা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। বাটলার ৬৬ ও বেস ৫৫ রানে অপরাজিত ছিলেন।

তার আগে অধিনায়ক জো রুট ৬৮ রানের ধীর ইনিংস খেলেন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও শাদাব খান দুটি করে উইকেট নেন। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম