পাকিস্তানকে ইনিংসে হারিয়ে সিরিজ বাঁচাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৮, ২২:২৪আপডেট : ০৩ জুন ২০১৮, ২২:২৪

পাকিস্তানের আরও একটি উইকেট নিয়ে ইংল্যান্ডের উদযাপন লর্ডস টেস্ট পুরোটাই ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে। ৯ উইকেটে জিতে এগিয়ে ছিল তারা। কিন্তু হেডিংলি টেস্টে মুদ্রার উল্টো পিঠ দেখলেন সরফরাজ আহমেদরা। দ্বিতীয় টেস্টে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড। ব্যাটে-বলে দারুণ সাফল্য দেখিয়ে পাকিস্তানকে ইনিংস ও ৫৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র করল তারা।

পাকিস্তানের ১৭৪ রানের জবাবে ৩৬৩ রান করেছিল ইংল্যান্ড। এরপর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সফরকারীদের তারা অলআউট করে ১৩৪ রানে। মাত্র তিন দিনেই শেষ হয়েছে দ্বিতীয় টেস্ট।

৭ উইকেটে ৩০২ রানে রবিবার মাঠে নেমেছিল ইংল্যান্ড। ৩৪ রানে অপরাজিত জস বাটলার শেষ পর্যন্ত টিকে ছিলেন ৮০ রানে। ১০১ বলে ১১ চার ও ২ ছয় ছিল তার এই ইনিংসে। এদিন আরও ৬১ রান যোগ করে স্বাগতিকরা।

পাকিস্তানের পক্ষে বল হাতে এই ইনিংসে ৩ উইকেট নিয়ে সফল বোলার ফাহিম আশরাফ। এছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও মোহাম্মদ আমির।

ইমামকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট নিলেন বেস। আরও দুটি উইকেট নিয়েছেন তিনি ২২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে পাকিস্তান। কিন্তু জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের পেসের সঙ্গে ডোমিনিক বেসের স্পিনে নাকানিচুবানি খায় তাদের ব্যাটসম্যানরা। ইমাম উল হকের ৩৪ রান ছিল ইনিংসের সেরা।

এছাড়া উসমান সালাউদ্দিন করেন ৩৩ রান। এছাড়া আজহার আলী (১১) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। মাত্র ৪৬ ওভারে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

বেস ও ব্রড তিনটি করে উইকেট নেন। দুটি পান অ্যান্ডারসন।

ম্যাচের সেরা হয়েছেন বাটলার। আর দুই ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা পাকিস্তানের পেসার আব্বাস। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান