নারী ক্রিকেটারদের বেতন নিয়ে যা বললেন নাজমুল হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ২১:২৩আপডেট : ০৬ জুন ২০১৮, ২১:৩৭

নারী ক্রিকেটারদের বেতন নিয়ে যা বললেন নাজমুল হাসান মেয়েদের ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভারত-পাকিস্তানকে হারিয়ে তারা এখন এশিয়া কাপের ফাইনালের পথে। তবে পুরুষদের তুলনায় নারী ক্রিকেটারদের পারিশ্রমিক অনেক কম।

বুধবার এ নিয়ে প্রশ্ন রাখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কাছে। ‘মেয়েদের ম্যাচ ফি ছেলেদের তুলনায় এত কম কেন?’ সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে তিনি বেশ বিরক্ত, ‘আপনি কার সঙ্গে তুলনা করছেন সেটা বললে বুঝতে পারবো। বিরাট কোহলি যে পারিশ্রমিক পায় ভারতের নারী দলের অধিনায়ক তা পায় না। দেখুন গিয়ে, আমি লিখে দিতে পারি।’

সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, ‘তাই বলে ম্যাচ ফি মাত্র ৬০০ টাকা হবে?’ এবার বোর্ড প্রধান বললেন, ‘আমি ম্যাচ ফির কথা বলছি না, বেতনের কথা বলছি। ম্যাচ ফি অন্য জিনিস। আমার তো মনে হয় সৌম্য-ইমরুলরা যা পায়, মেয়েরা তার কাছাকাছিই পায়। ওরা (মেয়েরা) হয়তো পায় ৪০-৫০ হাজার টাকা আর তারা (ইমরুল-সৌম্যরা) পায় ৭০ হাজার। এখন যদি সাকিব-মাশরাফি-তামিমের কথা বলেন তাহলে বলবো ওরা তো বেশি পাবেই।’

ম্যাচ ফি প্রসঙ্গে বোর্ড প্রধানের মন্তব্য, “ম্যাচ ফি আলাদা হতে পারে। আগে তো কিছুই ছিল না।  ‘এ’ ক্যাটাগরির মেয়েরা বছরে ৭-৮ লাখ টাকা পায়। এটা তো যথেষ্ট।”

বুধবার ভারতকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ তৈরি করে রেখেছে বাংলাদেশের মেয়েরা। রুমানা-সালমাদের সাফল্যে দারুণ খুশি নাজমুল হাসান, ‘আগের ম্যাচে পাকিস্তানকে হারানোয় খুব ভালো লেগেছিল। আজ ভারতকে হারানোয় আরও ভালো লাগছে। আমরা নারী দলের জন্য নতুন কোচ নিয়োগ করেছি, মহিলা ফিজিও দিয়েছি। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি। সমস্যা ছিল ব্যাটিংয়ে, তবে আজ মেয়েরা ব্যাটিংও ভালো করেছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান