শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৮, ২৩:০১আপডেট : ১১ জুন ২০১৮, ০০:০১

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে দিলেন চেজ চতুর্থ দিন শেষে যে লড়াইয়ের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা, শেষ দিন সেটা ধরে রাখতে পারেনি। ৪৫৩ রানের বিশাল টার্গেটে নেমে রবিবার তারা ২২৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ত্রিনিদাদ টেস্টে ২২৬ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল উইন্ডিজ।

সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে শনিবারের খেলা শেষ করেছিলেন কুশল মেন্ডিস। রানের খাতা না খুলে তার অন্য প্রান্তের সঙ্গী ছিলেন লাহিরু গামাগে। বিশাল লক্ষ্যে নেমে মেন্ডিসের ব্যাটই আশা ধরে রেখেছিল লঙ্কানদের। কিন্তু সেঞ্চুরি করে তার বিদায়ের পর বিপর্যয়ের শুরু।

১৯৭ বলে সেঞ্চুরির পর আর ১৩ বল টিকে ছিলেন মেন্ডিস। ২১০ বলে ১০ চার ও ২ ছয়ে ১০২ রানে তিনি শ্যানন গাব্রিয়েলের বলে পেছনে শেন ডাউরিচের গ্লাভসে ধরা পড়েন।

তারপর রোস্টন চেজের অফব্রেকে বেকায়দায় পড়ে শ্রীলঙ্কা। ৩১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় তারা। ২২২ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে ৩.২ ওভারে বাকি ৩ উইকেট নিয়ে নেয় ক্যারিবিয়ানরা।

চেজ সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি পান দেবেন্দ্র বিশু। গাব্রিয়েল নিয়েছেন ২ উইকেট।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৪১৪ রানে ঘোষণা করে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮৫ রানে। ৭ উইকেটে ২২৩ রানে উইন্ডিজ দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে লঙ্কানদের সামনে বিশাল লক্ষ্য দাঁড়ায়। যেটা অতিক্রম করতে পারেনি তারা। ক্রিকইনফো  

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম