প্রস্তুতি ম্যাচে তামিম-মাহমুদউল্লাহর সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৮, ০৯:০৯আপডেট : ২৯ জুন ২০১৮, ০৯:২৪

১২৫ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় মাঠ ছাড়ছেন তামিম অ্যান্টিগার স্ট্যান্ডফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভালোই কেটেছে বাংলাদেশের। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন সেঞ্চুরি, আর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে প্রথম দিনে অলআউট হওয়ার আগে বাংলাদেশ স্কোরে জমা করেছে ৪০৩ রান।

সিনিয়র ক্রিকেটাররা রান পেলেও তরুণদের পারফরম্যান্স নিয়ে চিন্তায় পড়ার যথেষ্ট কারণ আছে। ধারাবাহিকভাবেই ব্যর্থ তারা। ওপেনিং নামা লিটন দাস হয়েছেন ব্যর্থ, ব্যক্তিগত ২ রান নিয়ে তিনি ফিরেছেন সাজঘরে। এছাড়া মুমিনুল হক (৭) ও নাজমুল হোসেন শান্ত (৪) কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

তামিম ও মাহমুদউল্লাহ অবশ্য সেঞ্চুরি করে স্বেচ্ছায় অবসরে যান। তামিম করেছেন ১২৫ রান, আর মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ১০১ রান। তাদের সঙ্গে হাফসেঞ্চুরি পূরণ করেছেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক খেলে যান ৬৭ রানের ইনিংস। দলের তিন সিনিয়র খেলোয়াড়ের ব্যাটে ভর করে অলআউট হওয়ার আগে বাংলাদেশের রান ৪০০ ছাড়ায়। ইমরুল কায়েস খেলেছেন ৪০ রানের ইনিংস।

সাকিবের রান পাওয়াটা বাংলাদেশের জন্য সুখবরই। কারণ দীর্ঘ তিনি লংগার ভার্সন ক্রিকেটের বাইরে ছিলেন। তার সবশেষ ম্যাচ ছিল গত বছরের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। এরপর ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি তার। শুধু তাই নয়, জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগেও তিনি খেলেননি আইপিএলের ব্যস্ততার কারণে।

প্রসঙ্গত, দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৪ জুলাই প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: প্রথম ইনিংসে ৮২.২ ওভারে ৪০৩ (তামিম ১২৫, মাহমুদউল্লাহ ১০১, সাকিব ৬৭, ইমরুল ৪০; জোসেফ ৪/৫৩)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান