আবারও প্রথম ওভারেই উইকেট পেলেন রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ০২:১৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০২:৫৩

আবারও প্রথম ওভারেই উইকেট পেলেন রুবেল প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে নিয়েই উইকেট পেলেন রুবেল হোসেন। বুধবার দলীয় ২৪তম ওভারে বল করতে নামেন বাংলাদেশের এই পেসার। আগের ম্যাচে প্রথম বলে উইকেট পাওয়া রুবেল এদিন পঞ্চম বলে জেসন মোহাম্মদকে ১২ রানে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। তাতে ১০২ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ ওভার শেষে তাদের রান ৪ উইকেটে ১৫৩। ক্রিজে শিমরন হেটমায়ারের সঙ্গে আছেন রভম্যান পাওয়েল।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইসকে এলবিডাব্লিউ করে ফেরান মাশরাফি মুর্তজা ও মেহেদী হাসান মিরাজ। তারপর সাকিব আল হাসান তার দ্বিতীয় ওভারে পান প্রতিপক্ষের তৃতীয় উইকেট।

মাশরাফি তার চতুর্থ ওভারের প্রথম বলে লুইসকে ১২ রানে এলবিডাব্লিউ করেন। এই ওপেনার রিভিউ নিলেও আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল থাকে। টানা দ্বিতীয় ম্যাচে লুইসকে আউট করেছেন মাশরাফি। তারপর শাই হোপের সঙ্গে গেইলের জুটি ২৬ রানের বেশি হতে দেননি মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ২৯ রানে এলবিডাব্লিউ করে তাকে আউট করেন। হোপ ৪৩ বলে ২৫ রান করে সাকিবের বলে কভারে সাব্বির রহমানের ক্যাচ হন। আর রুবেলের বলে বাজে শট খেলতে গিয়ে জেসন হন আউট।

প্রথম ওয়ানডের দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে কেবল একটি পরিবর্তন। আন্দ্রে রাসেল চোট নিয়ে ছিটকে যাওয়ায় ঢুকেছেন কিমো পল।

বাংলাদেশের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজের কাছেও। বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই জয়ের সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গেইল-রাসেলরা।

তবে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে মাথা উঁচু করে দাঁড়ানো বেশ কঠিন হবে ক্যারিবিয়ানদের! টেস্টে বাজেভাবে হারার পর ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফিরা জিতেছেন অলরাউন্ড নৈপুণ্যে।

টেস্টের ব্যর্থতা ছাপিয়ে উঠতে নিজেদের সেরা ফরম্যাটকে বেছে নিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে প্রথম ওয়ানডের ধারাবাহিতকতা ধরে রাখতে চায় সফরকারীরা। টেস্টে যেই টপ অর্ডার ছিল ছন্নছাড়া, সেই টপ অর্ডারই ছন্দে ফিরেছে ওয়ানডেতে। তাই বাংলাদেশের সিরিজ জয় কিংবা ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার লড়াই-সবমিলিয়ে আজকের ম্যাচটি হবে তাতিয়ে দেওয়া এক লড়াই।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, কিমো পল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম