ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সাফল্যের হাতছানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ২২:৫২আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২২:৫৪

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সাফল্যের হাতছানি ফ্লোরিডার লডারহিলে আগের চারটি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ হারেনি, তিনটি জিতেছিল আর অন্যটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। পঞ্চম ম্যাচে কিন্তু তারা জয় নিয়ে মাঠ থেকে ফিরতে পারেনি। ক্যারিবীয়দের আকাশ থেকে শুধু মাটিতেই নামিয়ে আনেনি, ১২ রানে জিতে সিরিজে সমতাও নিয়ে এসেছে বাংলাদেশ। দুর্দান্ত জয়ের সৌরভ বুকে নিয়ে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আবার মাঠে নামছে টাইগাররা। সাকিব-তামিমদের টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন।

টেস্ট সিরিজে বিধ্বস্ত হলেও প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে সাফল্য পেয়েছে বাংলাদেশ, মাশরাফি বিন মুর্তজার সুযোগ্য নেতৃত্বে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ। ৫০ ওভারে সাফল্যের হাত ধরে ২০ ওভারের ক্রিকেটেও কি সাফল্য আসবে?

এই সিরিজের আগে তিন বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাত্র চারবার খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।  ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর ২০১৬ সালে জিম্বাবুয়ের সঙ্গে চার ম্যাচের সিরিজ ড্র করেছিল ২-২ এ। বাকি দুই সিরিজই হতাশায় ভরা।  ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ এবং গত জুনে আফগানিস্তানের বিপক্ষে একই ব্যবধানে হোয়াইটওয়াশের দুঃখ ভোলার সুযোগ ক্যারিবীয়দের মাটিতে। বাংলাদেশ পারবে তো?

তামিম ইকবাল আশাবাদী। ৪৪ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর সতীর্থদের প্রতি বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের আহ্বান,

‘শেষ ম্যাচে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। আজকে জিতেছি বলেই যে কালও জিতবো, এমন কোনও কথা নেই। জিততে হলে প্রত্যেককে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দল হিসেবে পারফর্ম করতে পারলে ম্যাচ জেতা কঠিন হবে না আমাদের জন্য।’

দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচেও প্রবাসী বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন টাইগারদের অনুপ্রাণিত করবেই। অধিনায়ক সাকিব আল হাসানের আশাবাদ, ‘আজ মাঠে অনেক দর্শক এসেছিল। তাদের ধন্যবাদ জানাই। আশা করি, আগামীকাল আরও বেশি দর্শক আসবে।’

সুদূর যুক্তরাষ্ট্রের মাটিতে এত সমর্থন পেয়ে তামিম অভিভূত, ‘মনেই হয়নি যে আমরা দেশের বাইরে খেলছি। মনে হচ্ছিল বাংলাদেশেই খেলছি। আশা করি, আগামীকালও এসে আমাদের সমর্থন জানাবেন তারা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম