এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার করাবেন সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১২:১৭আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১২:১৭

এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার করাবেন সাকিব! ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। অস্ত্রোপচার করালে এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের খেলা খুবই অনিশ্চিত।

গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাওয়া চোট পুরোপুরি সেরে ওঠেনি। তারপরও ব্যাটে-বলে পুরোদমে পারফরম্যান্স করে চলেছেন সাকিব। ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলে যাচ্ছেন তিনি। কারণ আঙুলের এই চোট সারাতে হলে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে, যেটা তাকে প্রায় দেড় মাসের জন্য ছিটকে দেবে মাঠের বাইরে। এই আশঙ্কা নিয়েও এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করানোর ইঙ্গিত দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরে বিমানবন্দরে সাকিব জানালেন তার পরিকল্পনার কথা। যত তাড়াতাড়ি সম্ভব চোট পুরোপুরি সুস্থ হতে চান বাঁহাতি অলরাউন্ডার, ‘এখন অস্ত্রোপচার করাতে হবে। কোথায় করালে (অস্ত্রোপচার) ভালো হয়, কবে করা উচিত সেটা নিয়ে আলোচনা হচ্ছে। খুব দেরি করবো না। আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভালো। খুব সম্ভবত এশিয়া কাপের আগেই অস্ত্রপচার করাবো।’

দুই দিন আগে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছিলেন, ‘আঙুলে অস্ত্রোপচার করা হলে দেড় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাবেন সাকিব।’ এতে এশিয়া কাপ খেলা নাও হতে পারে সাকিবের। কিন্তু বাংলাদেশের তারকার মতে পুরো ফিট হয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত। তিনি বলেন, ‘আমি তো মনে করি পুরো ফিট হয়েই খেলা উচিত। কারণ শতভাগ ফিট না থাকলে দলকে সেরাটা দেওয়া সম্ভব হয় না। কাজেই এশিয়া কাপের আগে অস্ত্রোপচারটা হলে পরের সিরিজগুলোতে আশা করি পারফরম্যান্স করতে সুবিধা হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম