বেঙ্গালুরুর কোচ কারস্টেন

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৮, ১০:২৫আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১০:২৬

গ্যারি কারস্টেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ ও পরামর্শক হলেন গ্যারি কারস্টেন। এ বছরের শুরুতে দলটির ব্যাটিং কোচ হয়েছিলেন তিনি। কোচ ড্যানিয়েল ভেট্টরির জায়গা পূরণ করতে যাচ্ছেন তিনি।

অভিজ্ঞতা ও সাফল্যে সমৃদ্ধ কারস্টেনকে নিয়োগ দিতে খুব বেশি ভাবতে হয়নি বেঙ্গালুরুকে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন তিনি। ৭ বছর আগে ভারতকে বিশ্বকাপ জেতান এই দক্ষিণ আফ্রিকান কোচ। তাছাড়া টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিল তার সময়ে।

ভারত ছেড়ে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়েও সফল তিনি। প্রোটিয়াদের তোলেন টেস্টের র‌্যাংকিং চূড়ায়।

অবশ্য আইপিএলে এটাই প্রথম কোচ হওয়ার অভিজ্ঞতা নয় কারস্টেনের। ২০১৪ ও ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসে ছিলেন তিনি। যদিও সেখানে সফলতা ধরা দেয়নি আগের মতো। গত বছর বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সেরও কোচ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরামর্শক। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন