সাঙ্গাকারাকে টপকে শীর্ষ পাঁচে কুক

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

দারুণ এক সেঞ্চুরিতে হাস্যোজ্জ্বল কুক আর কখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়বে না অ্যালিস্টার কুকের। এমন ক্ষণকে তিনি রাঙালেন দারুণ এক সেঞ্চুরিতে। একই সঙ্গে টেস্ট ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিলেন শীর্ষ পাঁচে।

শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলেছেন কুক। ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে সর্বকালের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় এখন পাঁচ নম্বরে ইংল্যান্ডের এই ওপেনার।

ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নামার আগে সাঙ্গাকারাকে ছুঁতে ১৪৭ রান প্রয়োজন ছিল কুকের। প্রথম ইনিংসেই ৭১ রানে অর্ধেক কাজ শেষ করে রাখলেন তিনি। সিরিজের প্রথম হাফসেঞ্চুরি করেই ক্ষান্ত হননি ইংল্যান্ডের শীর্ষ ব্যাটসম্যান।

সোমবার চতুর্থ দিন টানা হাফসেঞ্চুরিকে কুক রূপ দিলেন ৩৩তম সেঞ্চুরিতে। তার আগেই পেছনে ফেললেন তিনি ১২ হাজার ৪০০ রানের মালিক সাঙ্গাকারাকে।

কুকের রেকর্ডময় ক্যারিয়ারের মুকুটে এদিন যুক্ত হয়েছে আরেকটি পালক। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান এখন তার।

১৪৭ রানে আউট হয়েছেন কুক। ১৬১ ম্যাচ শেষে তার রান ১২ হাজার ৪৭২। ক্রিকইনফো

টেস্টের শীর্ষ ৫ ব্যাটসম্যান

শচীন টেন্ডুলকার  ১৫,৯২১ রান

রিকি পন্টিং     ১৩,৩৭৮ রান

জ্যাক ক্যালিস    ১৩,২৮৯ রান

রাহুল দ্রাবিড়     ১৩,২৮৮ রান

অ্যালিস্টার কুক   ১২,৪৭২ রান

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম