যে কারণে দলে নেই সাকিব

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১

যে কারণে দলে নেই সাকিব পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ সাকিব আল হাসান নেই! এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল খেলতে নামার আগে এমন দুঃসংবাদে হতাশ বাংলাদেশ।

ম্যাচের ঘন্টা দুয়েক আগে পুরো দল অনুশীলন করলেও সাকিব সেখানে ছিলেন না। তখনই দেখা দিয়েছিল আশঙ্কাটা। যদিও মঙ্গলবার প্রধান কোচ স্টিভ রোডস এবং অধিনায়ক মাশরাফি মুর্তজা ইতিবাচক কথাই বলেছিলেন সাকিবের বিষয়ে। কিন্তু টসের ঠিক আগে দুঃসংবাদটা পেয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত কয়েকদিনে দুবার ডাক্তারের কাছে গেছে সাকিব। সবশেষ রিপোর্টে জানা গেছে, তার বাঁ হাতের আঙুল ফুলে আছে। বাঁ হাতে সে ব্যাটই ধরতে পারছে না। যে  কারণে তাকে আজ বিশ্রাম দিতে হয়েছে।’

আঙুলের চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে সাকিবকে। এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করানোর কথাও ছিল। কিন্তু এশিয়া কাপে খেলার জন্য তিনি অস্ত্রোপচার না করিয়ে ইনজেকশন নিয়ে খেলছিলেন। তবে আজ আর পারলেন না মাঠে নামতে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম