বাংলাদেশের কাছে হেরে পাকিস্তানে টিভি ভাঙচুর (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩

বাংলাদেশের কাছে হেরে পাকিস্তানে টিভি ভাঙচুর (ভিডিও) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুই ম্যাচের দুটোতেই হার। তবু পাকিস্তানের ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন এশিয়া কাপের ফাইনাল খেলার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ তাদের। সেই হতাশা আর ধরে রাখতে পারলেন না মুলতানের কয়েক ভক্ত। হেরে গিয়ে টিভিই ভেঙে ফেললেন তারা!

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। ফাইনালে যাওয়ার আগে আবুধাবির ম্যাচটি ছিল ‘সেমিফাইনাল’। জিতলেই ফাইনাল, এমন সমীকরণের ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ২৩৯ রান করার পরও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা।

প্রতিযোগিতাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুই ম্যাচে হেরে এমনিতেই ক্ষোভে ফুঁসছিলেন পাকিস্তানি সমর্থকরা। তবু আর সব পাকিস্তানির মতো ফাইনাল খেলার আশায় ছিলেন মুলতানের কয়েক ভক্ত। দলকে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে দেখার স্বপ্ন নিয়েই তারা বসেছিলেন টিভির সামনে। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান হেরে যাওয়ায় ভেঙে তাদের স্বপ্ন।

ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের কাছে এমন পরাজয়, মেনে নিতে পারেননি মুলতানের ওই ভক্তরা। দল হেরে যাওয়ার পর টিভিই ভেঙে ফেলেন তারা। পাকস্তানি সংবাদমাধ্যম ‘আব তাক’-এর খবর, মাটিতে আছাড় মেরে টিভি ফেলে দেওয়ার পরও দুঃখ জুড়ায়নি তাদের, তাই ভেঙে যাওয়া টিভির ওপর লাথিও মারেন তারা। এরপর চেয়ার ভাঙচুরের চেষ্টা চালান তারা।

ক্রিকেট নিয়ে টিভি ভাঙচুরের ঘটনা পাকিস্তানে রোজকার ব্যাপারই বলা চলে। দল খারাপ করলেই এমন খবর শোনা যায় তাদের সংবাদমাধ্যমে। এমনকি খেলোয়াড়দের ওপর ক্ষোভ ঝারতে তাদের কুশপুত্তলিকা দাহ করার নজিরও অনেক আছে পাকিস্তানে।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম