পুনর্বাসন প্রক্রিয়ায় তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৮

ব্যান্ডেজ বাঁধা হাতেই জিমে অনুশীলন করছেন তামিম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাঁ হাতের কব্জিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তামিম ইকবাল। দেশে ফিরেই তিনি চলে যান ইংল্যান্ডে, একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে। দুদিন আগে ইংল্যান্ড থেকে ফেরা বাংলাদেশের সেরা ওপেনার এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমন্যাসিয়ামে পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শুরু করেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘হাতের সমস্যা নিয়ে ইংল্যান্ডের একজন হ্যান্ড সার্জনের সঙ্গে যোগাযোগ করেন তামিম। এখন আমাদের ফিজিও থেরাপিস্টরা কাজ করছেন, ইংল্যান্ডের চিকিৎসকের গাইলডলাইন অনুসরণ করছেন। উনার পরামর্শ অনুযায়ী চার থেকে পাঁচ সপ্তাহ আমরা কিছু স্লিন্ট ইন মবিলাইজেশন চালাবো। আরও সপ্তাহ তিনেক এভাবে চালানোর পরিকল্পনা আছে।’

তামিমের প্রাথমিক রিহ্যাব শেষ হতে আরও সপ্তাহ তিনেক প্রয়োজন ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে তামিমের ইনজুরির চূড়ান্ত অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন তিনি, ‘অ্যাসেসমেন্টের পর যদি দেখা যায় হাতের ফাংশনালিটি পুরো ফিরে এসেছে তাহলে ক্রিকেট অ্যাক্টিভিটি শুরু করবো। আর যদি দেখা যায় উন্নতি সন্তোষজনক নয়, তখন হয়তো আবার রিভিউ করতে হবে। আপাতত আরও সপ্তাহ তিনেকের মতো লাগবে প্রাথমিক রিহ্যাব শেষ করতে।’

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রাখা তামিমকে প্রথম ম্যাচে হারালেও এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। চূড়ান্ত ম্যাচে লড়াই করে হার মানে মাশরাফির দল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম