শেষ টি-টোয়েন্টিতেও সালমাদের হার

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:৫৬

শেষ টি-টোয়েন্টিতেও সালমাদের হার অসহায় বাংলাদেশ! পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে কোনও রকমের লড়াই করতে পারল না সালমা খাতুনরা। শনিবার কক্সবাজারে চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিকরা হারল ৭ উইকেটে। চার ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে নিল সফরকারীরা। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফের ব্যাটিং বিপর্যয়ে ২০ ওভারে ৭৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৪.৫ ওভারে ৩ উইকেটে ৭৮ রান করে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ রানের মধ্যে নাটালিয়া পারভেজের টানা ওভারে ২ উইকেট হারায়। তারপর ২৫ থেকে ৩২ রান তুলতে নেই আরও ৩ উইকেট। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ জুটি সামান্য প্রতিরোধ গড়েন। কিন্তু ২২ রানের এই জুটি ভাঙতে আবার বিপর্যস্ত স্বাগতিকরা।

২৩ রানের মধ্যে শেষ ৫ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। নাটালিয়া পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ডায়ানা বেগ ও সানা মীর দুটি করে উইকেট পান।

১২ রানে পাকিস্তান প্রথম উইকেট হারালেও নাহিদা খান ও জাভেরিয়া খানের ৩৪ রানের জুটি সহজ জয়ের পথ তৈরি করে দেয়। জয় থেকে ৫ রান দূরে থাকতে জাভেরিয়া ইনিংস সেরা ৩৬ রানে আউট হন। মুনীবা আলী ১৮ রানে অপরাজিত থেকে দলকে জেতান।

আগামী সোমবার একই ভেন্যুতে একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম