সাজেদুলের ৬ উইকেট, শুভর ব্যাটে রংপুরের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৪৭

৬ উইকেট নেন সাজেদুল জিয়াউর রহমান হাফসেঞ্চুরি করে ফিরলেন, তারপর সাজেদুল ইসলামের তোপে পড়ে বেশিদূর এগোতে পারল না খুলনা। দ্বিতীয় দিন শেষ ৩ উইকেটের বিনিময়ে মাত্র ৩২ রান যোগ করে তারা। প্রথম ইনিংসে খুলনাকে ৩০৪ রানে অলআউট করে জাহিদ জাবেদের ফিফটির পর সোহরাওয়ার্দী শুভর ব্যাটে লড়ছে রংপুর।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের ম্যাচে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন রংপুর শেষ করেছে ৪ উইকেটে ২০০ রানে। হাফসেঞ্চুরি থেকে ৩ রান দূরে শুভ।

শেখ আবু নাসের স্টেডিয়ামে ৭ উইকেটে ২৭২ রানে মঙ্গলবার খেলতে নামে স্বাগতিক খুলনা। ৩৩ রানে অপরাজিত জিয়াউর দিনের তৃতীয় ওভারে তিন নম্বর বলে রবিউল হকের কাছে বোল্ড হন। ৫৩ রান করেন তিনি।

পরের ওভারে খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাককে (১) ফিরিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান সাজেদুল। কোনও রান যোগ না করে ২ উইকেট হারানো খুলনাকে তিনশ রানের ঘরে নিয়ে যান বিশ্বনাথ হালদার ও আল আমিন হোসেন। তাদের ১১ রানের জুটি ভেঙে নিজের ষষ্ঠ উইকেট নেন রংপুর অধিনায়ক সাজেদুল। এই বাঁহাতি মিডিয়াম পেসার ২২.১ ওভারে ৮১ রান দিয়ে নেন ৬ উইকেট।

রংপুর ও খুলনার ম্যাচের দৃশ্য রংপুর জবাব দিতে নেমে জাহিদ ও মেহেদী মারুফের ৫৬ রানের জুটিতে শুরুটা ভালো করে। মেহেদীকে ৩০ রানে ফেরান আল আমিন। মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে ৬১ রানের আরেকটি শক্ত জুটি গড়ে আউট হন জাহিদ। ৬৪ রানে আল আমিনের দ্বিতীয় শিকার হন এই ওপেনার।

২ রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারায় রংপুর। তবে নাঈম ইসলামকে নিয়ে শুভর পঞ্চাশ ছাড়ানো জুটিতে আবার ঘুরে দাঁড়ায় তারা। নাঈমকে ৩০ রানে ফিরিয়ে ৬১ রানের এই জুটি ভাঙেন আল আমিন। শুভ ৪৭ রানে অপরাজিত ছিলেন, ৫ রানে খেলছিলেন তানভির হায়দার।

আল আমিন ৩ উইকেট নিয়ে দিন শেষ করেছেন।

বরিশালে টানা দ্বিতীয় দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বরিশাল ও রাজশাহীর ম্যাচে এখনও একটি বল হয়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম