আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মাশরাফি-মুশফিকদের শোক

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ১৫:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৫:৩৭

ফেসবুকে মাশরাফির স্ট্যাটাস ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শুধু সাংস্কৃতিক অঙ্গনে নয়, শোকের ছায়ায় আচ্ছন্ন বাংলাদেশের ক্রিকেটাররাও।

বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাশরাফি মুর্তজারা।

মুশফিকও শোকে আচ্ছন্ন মাশরাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে। এই শহর, গাড়ি, বাড়ি কিছুই রবে না- আইয়ুব বাচ্চু।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার অফিসিয়াল অ্যাকাউন্টে শোক প্রকাশ করেছেন, ‘সকালে শুরুতে একটা দুঃখের খবর শুনতে হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

রুবেলও শোক প্রকাশ করলেন আইয়ুব বাচ্চুর পাশে বসা একটি ছবি দিয়ে বাংলাদেশের পেসার রুবেল হোসেন  লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সত্যি মানতে পারছি না। আমি ছোটবেলা থেকে জেমস ভাই, বাচ্চু ভাইদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ভক্ত। সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম। আল্লাহ এটা কী হয়ে গেল। আসলে সবাইকে একদিন চলে যেতে হবে। এটাই বাস্তবতা। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন প্রিয় শিল্পীকে বেহেশত নসীব করেন, আমীন।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম