শেষ ওয়ানডের দলে সৌম্য

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৪ অক্টোবর ২০১৮, ১৭:১০আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৭:১৮

সৌম্য সরকার। প্রথম দুই ওয়ানডে দলে ছিলেন না সৌম্য সরকার। প্রস্তুতিতে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে দলে ফেরার জোর দাবি তুলেছিলেন। অবশেষে শেষ ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি ওপেনারকে। বর্তমানে খুলনায় জাতীয় লিগ খেলছেন সৌম্য।

হঠাৎ সৌম্যকে বেছে নেওয়ার কারণও আছে। গত কিছুদিন ধরে দারুণ ছন্দে রয়েছেন। বর্তমানে জাতীয় লিগ খেলতে খুলনায় থাকা সৌম্যর আজই চট্টগ্রামে পৌঁছানোর কথা। বিশ্বকাপ আসন্ন বলেই এই ওপেনারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। সৌম্য চলে আসলে জাতীয় লিগের নিয়ম অনুযায়ী তার জায়গাতে অন্য একজনকে খেলাতে হবে। তখন চলমান এই ম্যাচটি প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা হারাবে।

অবশ্য ঢাকায় প্রথম ওয়ানডে শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিলো শেষ দুটি ওয়ানডেতে দেখা যাবে তাকে। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়াতে শেষ ম্যাচে সৌম্যকে ডাকা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন তাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা, ‘আমরা ওকে ডেকেছি, শেষ ম্যাচে ওকে খেলানোর পরিকল্পনা আছে। আজকে ম্যাচটি জিতে গেলে শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে সৌম্যকে দেখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

এশিয়া কাপে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে দুই ম্যাচে খেলার সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন সৌম্য। পাকিস্তানের বিপক্ষে শূন্য এবং ভারতের বিপক্ষে করেছিলেন মাত্র ৩৩ রান। এশিয়া কাপ শেষে দেশে ফিরে আসার পর সৌম্য ফিরে যান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। খুলনা বিভাগের হয়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। গত শুক্রবার লিগের মাঝপথে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামেন। ওই ম্যাচে শুধু ভালো নেতৃত্বই দেননি অপরাজিত ১০২ রানের ইনিংসও খেলেন। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পায় স্বাগতিক দল।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান