নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ১০:১৩আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১০:১৭

হাফিজের ম্যাচসেরা পারফরম্যান্স মোহাম্মদ হাফিজের ব্যাটিং ঝড়, আর হাসান আলীর দুর্দান্ত পেসে নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু হলো পাকিস্তানের। প্রথম টি-টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে তারা।

আবুধাবিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করে পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১৪৬ রান করে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তানিরা।

১০ রানে দুই ওপেনার বিদায় নিলে আসিফ আলীকে নিয়ে হাফিজ ৬৭ রানের ঝড়ো জুটি গড়েন। ৩৬ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৫ রানে বিদায় নেন তিনি। তারপর অধিনায়ক সরফরাজ আহমেদের ২৬ বলে ৩৪ রানের ইনিংসের সঙ্গে শেষ দিকে ইমাদ ওয়াসিমের ৫ বলে করা ১৪ রান উল্লেখযোগ্য অবদান রাখে।

১৪৯ রানের লক্ষ্যে নেমে রস টেলর ও কলিন মুনরো ঝড়ে জয়ের দোরগোড়ায় ছিল নিউজিল্যান্ড। কিন্তু শাহীন আফ্রিদি শেষ ওভারে ১৭ রান করতে দেননি কিউইদের। মাত্র ২ রান দূরে থাকতে থামে তারা। বৃথা যায় মুনরোর ৩৮ বলে হাফসেঞ্চুরি ও টেলরের ২৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস।

তার আগে হাসান ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লাগাম টেনে ধরেছিলেন। মুনরো ৪২ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৮ রান করেন।

ম্যাচসেরা হন হাফিজ।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান