শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে বুমরাহ-কুলদীপ

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:১৪

বুমরাহ ও কুলদীপ টেস্ট ও ওয়ানডের পর এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করেছে ভারত। তাই অস্ট্রেলিয়া সফর সামনে রেখে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও উমেশ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে।

শুক্রবার টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তের কথা জানায়। রবিবার চেন্নাইয়ের এই ম্যাচের জন্য নির্বাচকরা অন্তর্ভুক্ত করেছে ফাস্ট বোলার সিদ্ধার্থ কৌলকে।

প্রথম দুই ওয়ানডেতে বিশ্রাম পাওয়ার পর বুমরাহ এই সিরিজের শেষ তিন ম্যাচ খেলেছেন। গত দুটি টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন ৮ ওভারে ৪৭ রান দিয়ে। উমেশ খেলেছেন কেবল প্রথম টি-টোয়েন্টি, ৪ ওভারে ১ উইকেট নেন ৩৬ রান খরচ করে। প্রথম দুই ওয়ানডেতেও একাদশে ছিলেন তিনি।

প্রথম ওয়ানডেতে বিশ্রামে থাকা কুলদীপ ভারতের শেষ চারটি ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ করেছেন তিনি। ওয়ানডেতে ৯ উইকেট নেন। দুটি টি-টোয়েন্টিতে পান ৫ উইকেট।

দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, মনীষ পান্ডে, শ্রেয়াষ আয়ার, ঋষভ পন্থ, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, শাহবাজ নাদিম, সিদ্ধান্ত কৌল।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম