বিপজ্জনক হেটমায়ারকে ফিরিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৮, ১৪:১৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৭:২৮

বিপজ্জনক হেটমায়ারকে ফিরিয়ে চা-বিরতিতে বাংলাদেশ নাঈম হাসানের জোড়া আঘাতে ফেরা বাংলাদেশের স্বস্তি উধাও হয়ে গিয়েছিল শিমরন হেটমায়ারের মারকুটে ব্যাটিংয়ে। ৪২ বলে হাফসেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়ে আবার উল্লাসে মাতল স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ তাকে আউট করলেন ৬৩ রানে। তাকে ফিরিয়ে স্বস্তি নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে তাদের ৩২৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রানে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা।

সুনীল আমব্রিস ও রোস্টন চেজের প্রতিরোধ ভেঙে স্বস্তি ফেরান নাঈম। প্রথম দুই ওভারে মেডেনসহ ৪ রান দেওয়ার পর টানা দুই ওভারে তাদের উইকেট তুলে দেন বাংলাদেশের স্পিনার। তাতে ৮৮ রানে ৫ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এরপর শেন ডাউরিচকে নিয়ে হেটমায়ার ঝড় তোলেন। ৯২ রানের জুটি গড়েন তারা। হেটমায়ারের ঝড় থামান মিরাজ। পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন উইন্ডিজ বাঁহাতি ব্যাটসম্যান। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়।

তার আগে ৩১ রানে ৩ উইকেট হারানো ‍ক্যারিবিয়ানদের প্রতিরোধ গড়েন জীবন পাওয়া আমব্রিস ও চেজ। নাঈমের বলে শর্ট লেগে ইমরুল কায়েসের ক্যাচ হন চেজ ৩১ রান করে। তার পরের ওভারে আমব্রিস ১৯ রানে এলবিডাব্লিউ হন। রিভিউ নিলেও উইকেট বাঁচাতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

আমব্রিস-চেজের প্রতিরোধ ভাঙার আগে তাইজুল ইসলাম নেন কিয়েরন পাওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট। পরের ওভারে সাকিব আল হাসানের জোড়া আঘাত। বাংলাদেশের দুই স্পিনারের উইকেট উৎসবে চূর্ণ হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরা।

প্রথম উইকেটটি পেতে পারতেন মেহেদী হাসান মিরাজ, চতুর্থ ওভারে তার এলবিডাব্লিউর আবেদনে ‘হ্যাঁ’ বলেছিলেন আম্পায়ার। কিন্তু পাওয়েল রিভিউ নিয়ে ২ রানে জীবন পান। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে নিয়ে উদ্বোধনী জুটি বেশি লম্বা করতে পারেননি। ২৯ রানের জুটি গড়ে ১১তম ওভারে তাইজুলের প্রথম বলে এলবিডাব্লিউ হন এই ওপেনার। এবারও রিভিউ নেন তিনি, কিন্তু সিদ্ধান্ত তার বিরুদ্ধেই থাকে। ১৪ রানে মাঠ ছাড়েন পাওয়েল।

তাইজুল ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙার পরের ওভারে বল হাতে নেন সাকিব। গত জুলাইয়ে সবশেষ টেস্ট খেলেন তিনি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রায় ৬ মাস পর ফিরেই আগের বিধ্বংসী রূপে সাকিব। নিজের প্রথম ওভারেই তুলে নেন দুটি উইকেট। শাই হোপকে ১ রানে বোল্ড করেন। আর চতুর্থ বলে ব্র্যাথওয়েটকে ১৩ রানে সৌম্য সরকারের ক্যাচ বানান তিনি। তার দুই বল আগে আমব্রিসের ক্যাচ ধরতে পারেননি মুশফিকুর রহিম। তারপর লাঞ্চের আগে চেজের ক্যাচ ডিপ স্কয়ার লেগে ছেড়ে দেন মোস্তাফিজুর রহমান। প্রতিরোধ গড়া এই দুই ব্যাটসম্যানকে ফেরালেন নাঈম।

এর আগে ৮ উইকেটে ৩১৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তাইজুল ও নাঈম এদিন বড় অবদান রাখতে পারেননি। আর ৯ রান যোগ করতেই স্বাগতিকরা হারায় শেষ দুটি উইকেট। নাঈম ২৬ রানে আউট হন, মোস্তাফিজুর রহমান রানের খাতা না খুলে বিদায় নেন। দুজনই জোমেল ওয়ারিকানের শিকার।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান