মিরাজের ‘চারে চার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭

টেস্ট সিরিজের চার ইনিংসেই হেটমায়ারকে আউট করেছেন মিরাজ দুজনই নিজের দলের বড় সম্পদ, দুজনের বয়সও কাছাকাছি। দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুজনই ছিলেন দলের অধিনায়ক। দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে খেলার সুবাদে একে অন্যকে ভালো মতোই চেনেন তারা। মেহেদী হাসান মিরাজ আর শিমরন হেটমায়ারের মুখোমুখি লড়াই নিয়ে তাই বাড়তি আগ্রহ ছিল অনেকের। ক্যারিবীয় ব্যাটসম্যানের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশের অফস্পিনার বিপুল ব্যবধানে বিজয়ী। দুই ম্যাচের টেস্ট সিরিজে চার বারই হেটমায়ারকে আউট করেছেন মিরাজ।

২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার ঘরের মাঠে ফেভারিট হয়েও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। মিরপুরের সেমিফাইনালে ক্যারিবীয়দের কাছে মিরাজের দলের ৩ উইকেটে হার নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ‘ট্র্যাজেডি’। ২৪২ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেও তাই হাসতে পারেননি মিরাজ।

কাকতালীয়ভাবে, মিরপুর টেস্টেও মিরাজের উইকেট ১২টি, যার মধ্যে চার বারই তার শিকার হেটমায়ার। দুরন্ত ঘূর্ণিতে ক্যারিবীয়দের গুঁড়িয়ে তরুণ অফস্পিনারই দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড়। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে হেটমায়ারের বিপক্ষে সাফল্যের কারণ হিসেবে তিনি বললেন, ‘ওর বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। দুটো যুব বিশ্বকাপে খেলেছি, এখন জাতীয় দলেও খেলছি। ওর সম্পর্কে অনেক কিছুই আমার জানা। তাই ওর বিপক্ষে পরিকল্পনা করা সহজ হয়েছে আমার জন্য।’

চট্টগ্রামে প্রথম টেস্টে তিন উইকেট পেলেও মিরপুরে দুর্দান্ত পারফরম্যান্স মিরাজের। নিজের বোলিং নিয়ে তার বিশ্লেষণ, ‘ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করেছি, তাই উইকেট পেয়েছি। ঠিক জায়গায় বল করতে না পারলে হয়তো উইকেটও পেতাম না, ওদের অনেক রানও হয়ে যেত।’

ম্যাচে ১২ উইকেট আগেও পেয়েছেন মিরাজ। দুই বছর আগে জীবনের দ্বিতীয় টেস্টেই ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলেন তিনি। দুটোর মধ্যে আগেরটাকেই এগিয়ে রাখছেন ২১ বছর বয়সী স্পিনার, ‘ইংল্যান্ডের বিপক্ষে সেই পারফরম্যান্স ছিল আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তাই সেটাকে এগিয়ে রাখবো। এখন আমি আগের চেয়ে অভিজ্ঞ। কোথায় বল করলে উইকেট পাবো, কীভাবে রান আটকে রাখা যাবে বুঝতে পারি। তবে এবারের ১২ উইকেট শিকারও কম প্রাপ্তি নয়।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম