অস্ট্রেলিয়ার টেস্ট দলে প্রথমবার উইল পুকোভস্কি

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯

উইল পুকোভস্কি প্রথমবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে উইল পুকোভস্কি। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন দুই ভাই- শন মার্শ ও মিচেল মার্শ।

মাত্র ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্টে ডাক পেলেন পুকোভস্কি। গত ডিসেম্বরে ভিক্টোরিয়ার হয়ে ২৪৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ভারতের কাছে প্রথমবার টেস্ট সিরিজ হারের পর দলে আরও কয়েকটি বদল হয়েছে। টপ অর্ডার নতুন করে সাজাতে ডাকা হয়েছে জো বার্নস ও ম্যাট রেনশকে। বাদ পড়েছেন অ্যারন ফিঞ্চ ও পিটার হ্যান্ডসকম্ব।

ভারতের বিপক্ষে চার টেস্টে মাত্র একটি ফিফটি হাঁকানা শন মার্শ। গত বছরের জানুয়ারিতে পঞ্চম অ্যাশেজ টেস্টে সবশেষ সেঞ্চুরি করেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

তার ভাই অলরাউন্ডার মিচেল মার্শ গত সেপ্টেম্বরে দলের সহ অধিনায়ক হন। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম দুটি টেস্টে ছিলেন না। বক্সিং ডে টেস্টে ফিরলেও দর্শকদের দুয়ো শুনতে হয় তাকে। শেষ পর্যন্ত সিডনিতে চতুর্থ ও শেষ টেস্টে বাদ পড়েন তিনি।

ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্টে ওপেনার ছিলেন ফিঞ্চ, ব্যাটিং গড় মাত্র ১৬.১৬। তাতে তাকে রাখার ঝুঁকি নেননি নির্বাচকরা। অ্যাডিলেড ও পার্থ টেস্টে চার ইনিংসে ৫০ রান করতে ব্যর্থ হওয়া হ্যান্ডসকম্ব তৃতীয় ম্যাচে বাদ পড়েন। শেষ টেস্টে ফিরে মাত্র ৩৭ রান করায় আবারও দলে জায়গা নিতে ব্যর্থ হলেন এই ব্যাটসম্যান।

আগামী ২৪ জানুয়ারি শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

টেস্ট দল: টিম পেইন (অধিনায়ক), জশ হ্যাজেলউড, জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লেবুশেগনে, নাথান লায়ন, উইল পুকোভস্কি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক ও পিটার সিডল। ক্রিকইনফো, বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান