শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হ্যাজেলউডের

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ১৩:৫৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৪:০৬

জশ হ্যাজেলউড ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন জশ হ্যাজেলউড। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড দিয়ে ফেরার অপেক্ষা ছিলেন এই পেসার। তবে পিঠের চোটে ২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।

হ্যাজেলউডের জায়গায় অস্ট্রেলিয়া দলে নিয়েছে আরেক পেসার ঝাই রিচার্ডসনকে। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি।

গত বছরের মে মাসে পিঠের সমস্যায় অনেকদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল হ্যাজেলউডকে। সেই সমস্যা নতুন করে দেখা দেওয়ার লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তার। তবে অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বেকলি এই পেসারের ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা নিয়ে আত্মবিশ্বাসী।

তিনি বলেছেন, ‘গত কয়েকদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন হ্যাজেলউড। স্ক্যান করার পর জানা গেছে তার পিঠের নিচের দিকে আগেই সেই জায়গায় চিড় ধরেছে, যদিও সেটা প্রাথমিক অবস্থায় আছে। এখন তিনি সেরে ওঠার কাজ করবেন। তবে আমাদের বিশ্বাস বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে উঠবেন।’

হ্যাজেলউডের জায়গায় সুযোগ পাওয়া রিচার্ডসনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০১৬ সালের মার্চে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি, যদিও খেলা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তাই তিনি অভিষেকের অপেক্ষায়। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম